ত্রয়োদশ নির্বাচন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 15 Feb 2026 12:44:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ত্রয়োদশ নির্বাচন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/15/16505 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/15/16505#respond Sun, 15 Feb 2026 12:44:49 +0000 https://dailyaparadhchakra.com/?p=16505 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনে ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪টি রাজনৈতিক দলের ২৫ জন অংশ গ্রহণ করেন। এদের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি মার্কার রুম্পা খাতুন।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

জেলার রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হচ্ছেন সমাজতান্ত্রিক দলের-জেএসডি মো. গিয়াস উদ্দীন (তারা প্রতীক) পেয়েছেন ২০৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. বদিরুজ্জামান (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (সাইকেল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৮৬৪ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. শাহাবুল ইসলাম (ট্রাক প্রতীক) পেয়েছেন ৬১৩ ভোট এবং জাতীয় পার্টির মো. শাহারিয়ার জামিল (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ভোট দিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৯ ১১ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ (কাস্তে প্রতীক) পেয়েছেন ৮০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার (চেয়ার প্রতীক) পেয়েছেন ১ হাজার ১২৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ আলী (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩২৩ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম (মই প্রতীক) পেয়েছেন ৪৪২ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন (হাতি প্রতীক) পেয়েছেন ৪৭৫ ভোট, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৯৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আব্দুল্লাহ্ আকন্দ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১৫৩ ভোট।

 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এই আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬০ জন। জামানতের টাকা বাজেয়াপ্ত প্রার্থীরা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩৭৩ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ (রকেট প্রতীক) পেয়েছেন ৬৭১ ভোট, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা (উদীয়মান সূর্য) প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট ও বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ৩০৮ ভোট।

 

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/15/16505/feed 0
১৩তম জাতীয় নির্বাচন ঘিরে সরগরম দেশ—সারাদিন মাঠে ছিলেন ‘দৈনিক অপরাধ চক্র’-এর সাংবাদিকরা https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16475 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16475#respond Thu, 12 Feb 2026 18:27:52 +0000 https://dailyaparadhchakra.com/?p=16475 ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে ছিল উৎসবমুখর ও উৎসুক পরিবেশ। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
এই নির্বাচন উপলক্ষে দৈনিক অপরাধ চক্র-এর সাংবাদিকবৃন্দ সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ করেন। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি, প্রার্থীদের অবস্থান, নির্বাচন সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ ও প্রশাসনের পদক্ষেপ—সবকিছুই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
ঢাকা বিভাগ থেকে আমাদের প্রতিনিধিরা জানান, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকেও ইতিবাচক ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। তবে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন অনিয়ম ও উত্তেজনার ঘটনা ঘটলেও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনরত সাংবাদিকরা ভোটারদের মতামত সংগ্রহ করেন। অনেক ভোটার বলেন, তারা উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
দিনভর সংবাদ সংগ্রহ শেষে দৈনিক অপরাধ চক্র-এর সম্পাদকমণ্ডলী জানান, “নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই দিনে আমরা পাঠকদের সঠিক ও দ্রুত তথ্য পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি।”
ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় ১৩তম জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সারাদেশের মতোই গণমাধ্যমকর্মীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন—যার মাধ্যমে জনগণ ঘরে বসেই নির্বাচন পরিস্থিতির সার্বিক চিত্র

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16475/feed 0
কড়া নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16472 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16472#respond Thu, 12 Feb 2026 18:23:54 +0000 https://dailyaparadhchakra.com/?p=16472 চাঁপাইনবাবগঞ্জ জেলায় তিনটি নির্বাচনে এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। এর মধ্যে নির্বাচনে এলাকা ১ শিবগঞ্জ উপজেলা মোট ভোট কেন্দ্র ১৫৯ টি। সব কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী এবং নিরাপত্তা বাহিনীর। নির্বাচন শান্তিপূর্ণভাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ ২ নাচোল গোমস্তাপুর ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১৮৪ । চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ মোট ভোট কেন্দ্র ১৭২ টি। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটার ভোটার সামগ্রী। ভোটারদের শান্তি পূর্ন ভোটের অধিকার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলে জানান । জেলা রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে প্রশাসন পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16472/feed 0
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে দ্বিগুণ ভোটে জোনায়েদ সাকীর বেসরকারি বিজয় https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16469 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16469#respond Thu, 12 Feb 2026 18:22:16 +0000 https://dailyaparadhchakra.com/?p=16469 ৯৮ কেন্দ্রের ফলাফল শেষে ৯৪ হাজার ২৩১ ভোট; শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ, সমর্থকদের আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি দ্বিগুণেরও বেশি ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে তিনি মোট ৯৪ হাজার ২৩১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়, যা এই আসনে একটি স্পষ্ট জনসমর্থনের চিত্র তুলে ধরেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
ফলাফল ঘোষণার পরপরই বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় জোনায়েদ সাকীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা আনন্দ মিছিল বের করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। অনেক স্থানে মিষ্টি বিতরণ ও কুশল বিনিময়ের দৃশ্যও দেখা যায়। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে জানা গেছে। স্থানীয় ভোটাররা বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল আসনটির রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দ্বিগুণ ভোটে এগিয়ে থাকা প্রার্থীর বিজয় ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও সংগঠনের শক্তি-প্রদর্শনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও স্পষ্ট ব্যবধানে ফলাফল প্রকাশ পাওয়ায় এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/13/16469/feed 0
ভোলা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা: ফুলকপি প্রতীকে মিজানুল হক নাঈমের ৫৫ হাজার ৬৬০ ভোট https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16465 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16465#respond Thu, 12 Feb 2026 17:40:23 +0000 https://dailyaparadhchakra.com/?p=16465 ভোলা-৩ (লালমোহন ও তজুমুদ্দিন) আসনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মিজানুল হক নাঈম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ফুলকপি প্রতীকের প্রার্থী মিজানুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটকেন্দ্রগুলোতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল। ফলাফল ঘোষণার পর প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16465/feed 0
অতীত ভুলে ঐক্যের ডাক: মনির বকশি https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16462 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16462#respond Thu, 12 Feb 2026 17:35:52 +0000 https://dailyaparadhchakra.com/?p=16462 পশ্চিম ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির বকশি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে এলাকাজুড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন। দীর্ঘ ১৭ বছর নানা বাধা ও অত্যাচারের মুখোমুখি থাকার দাবি জানিয়ে তিনি বলেন, “অতীতের সব কষ্ট ও অত্যাচার ভুলে আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলতে চাই।”
নির্বাচনের দিন সকালেই তিনি নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনির বকশি আরও বলেন, “এই এলাকার মানুষ শান্তি ও উন্নয়ন চায়। বিভেদ নয়, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। সকলের সহযোগিতায় ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন উন্মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন, আগামী দিনে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16462/feed 0
বগুড়ার ৭ আসনেই ধানের শীষের এগিয়ে থাকা — গড় ভোট ৬৯.১০%, গণনা চলছে https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16459 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16459#respond Thu, 12 Feb 2026 17:30:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=16459 বগুড়ার সাতটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া আংশিক ফলাফলে দেখা গেছে, সবকটি আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সাত আসনে মোট ভোটার প্রায় ২৯ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গড় ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ। তবে এখনো সব কেন্দ্রের গণনা শেষ হয়নি; চূড়ান্ত ফল ঘোষণা বাকি রয়েছে।আসনভিত্তিক সর্বশেষ চিত্র (রাত ৯:৩০ পর্যন্ত)
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা | ১২৬ কেন্দ্র)
১৬ কেন্দ্রের ফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ২৩,৭০৩ ভোট।
জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৯,৪২৪ ভোট।
এ আসনে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে।
বগুড়া-২ (শিবগঞ্জ | ১১৪ কেন্দ্র)
৫ কেন্দ্রের ফলে বিএনপির মীর শাহে আলম পেয়েছেন ৫,২৯০ ভোট।
জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ২,৮৫০ ভোট।
এখানেও এগিয়ে ধানের শীষ।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি | ১১৮ কেন্দ্র)
৮ কেন্দ্রের ফলে বিএনপির আবদুল মহিত তালুকদার পেয়েছেন ৮,৩৫২ ভোট।
জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৭,৮০০ ভোট।
এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম | ১১৪ কেন্দ্র)
২৬ কেন্দ্রের ফলে বিএনপির মোশারফ হোসেন পেয়েছেন ৩৩,১৮১ ভোট।
জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩,৫৫৯ ভোট।
দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে বিএনপি।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট | ১৮৮ কেন্দ্র)
৫ কেন্দ্রের ফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৬,৪৬১ ভোট।
জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ৩,৮৯৯ ভোট।
প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ।
বগুড়া-৬ (সদর | ১৫০ কেন্দ্র)
২৭ কেন্দ্রের ফলে বিএনপির তারেক রহমান পেয়েছেন ৩৮,৪২৮ ভোট।
জামায়াতের আবিদুর রহমান পেয়েছেন ১৭,৪২৮ ভোট।
এ আসনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধান লক্ষ্য করা গেছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর | ১৭৩ কেন্দ্র)
৫৯ কেন্দ্রের ফলে বিএনপির মোরশেদ মিল্টন পেয়েছেন ৮৭,৫৬৯ ভোট।
জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৩০,৯৭০ ভোট।
সবচেয়ে বেশি কেন্দ্রের ফল এসেছে এ আসন থেকে।
এখন পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলে বগুড়ার রাজনৈতিক মানচিত্রে বিএনপির স্পষ্ট আধিপত্য দেখা যাচ্ছে। তবে অনেক কেন্দ্রের ফলাফল এখনো বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘিরে উত্তেজনা ও আগ্রহ বজায় রয়েছে পুরো

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16459/feed 0
ঢাকা-৭ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16456 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16456#respond Thu, 12 Feb 2026 15:08:47 +0000 https://dailyaparadhchakra.com/?p=16456 ঢাকা-৭ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক। প্রাপ্ত ভোটের হিসাবে ৬ কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৩ হাজার ৮১২ ভোট, আর ধানের শীষ পেয়েছে ৩ হাজার ৫৪৭ ভোট।

এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মাকসুদুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট), মোহাম্মদ ইসহাক সরকার (স্বতন্ত্র-বিএনপি), মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন (জাতীয় পার্টি), মো. আবদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. এনায়াত উল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. হাবিবুল্লাহ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), শফিকুর রহমান (বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি), শাহানা সেলিম (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), সীমা দত্ত (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) এবং হামিদুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16456/feed 0
দীঘিনালার ৩০ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট, স্বস্তিতে ভোটাররা https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16451 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16451#respond Thu, 12 Feb 2026 06:06:05 +0000 https://dailyaparadhchakra.com/?p=16451 খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভোটাররা নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। কেন্দ্রের আশপাশে নিরাপত্তা বাহিনীর তৎপর উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সাধারণ ভোটাররা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16451/feed 0
বগুড়া-৬ সদর আসনে জামাতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের ভোট প্রদান https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16449 https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16449#respond Thu, 12 Feb 2026 06:04:27 +0000 https://dailyaparadhchakra.com/?p=16449 বগুড়া-৬ সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল শহরের ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ী জামতলা স্কুল কেন্দ্রে আজ ভোট প্রদান করেছেন।
ভোট গ্রহণ শুরুর পর নির্ধারিত সময়ে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কেন্দ্র এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।
ভোট প্রদান শেষে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, বগুড়া-৬ সদর আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/2026/02/12/16449/feed 0