অন্যায়ভাবে কোনো সাংবাদিকের প্রতি আঙুল তোলা হলে তার উপযুক্ত জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। দেশের সাংবাদিক সমাজের ন্যায়, অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই সাংবাদিক সংগঠনটি ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়ে সংগঠনটি সাংবাদিকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সত্যের পথে অবিচল থাকাই সাংবাদিকতার মূল শক্তি। আর সেই শক্তিকে আরও সুদৃঢ় করতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা বলেন, “সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা সবসময় আপসহীন। কোনো সাংবাদিকের ওপর অন্যায় হলে তার বিরুদ্ধে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পেশার মর্যাদা অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগঠনটি সকল সাংবাদিককে একত্রিত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com