বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে ২-৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।