সংগঠন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 21 Jun 2026 02:30:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg সংগঠন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 মোহনগঞ্জে ছাত্রদল কমিটি ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সমন্বয় সভা https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700 https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700#respond Sun, 21 Jun 2026 02:30:28 +0000 https://dailyaparadhchakra.com/?p=18700 নেত্রকোনার মোহনগঞ্জে আসন্ন ছাত্রদলের সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ তারিখ সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-এর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মোহনগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি সফল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কমিটি উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দলীয় ঐক্য জোরদার এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই একটি সফল কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কমিটির বিকল্প নেই। এ কমিটির গঠন নিয়ে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীরা সামনে আসবে, যা ভবিষ্যতে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই কমিটি গটন নিয়ে সফল করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা কমিটি তালিকা ঘিরে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, কমিটি গঠন নিয়ে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। প্রতিটি ইউনিটে যোগাযোগ বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর এ ধরনের বড় আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সমাপনী:
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোহনগঞ্জ ছাত্রদলের আসন্ন কমিটির গঠন নিয়ে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল আয়োজন হিসেবে সম্পন্ন হবে। এর মাধ্যমে সংগঠনের ভিত আরও মজবুত হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা মনে করেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700/feed 0
পাটশিল্প রক্ষায় পাট শ্রমিক দলের সংবাদ সম্মেলন https://dailyaparadhchakra.com/economy/2026/06/18/18615 https://dailyaparadhchakra.com/economy/2026/06/18/18615#respond Thu, 18 Jun 2026 11:04:47 +0000 https://dailyaparadhchakra.com/?p=18615

পাটশিল্প রক্ষা, রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু এবং পাটশ্রমিকদের কর্মসংস্থান ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাঈদ আল নোমান, এমপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।

পাটশিল্প আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুল, এমপি; শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ; বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শিল্প হলেও অব্যবস্থাপনা, দুর্নীতি, আধুনিকায়নের অভাব এবং ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে এ শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এর ফলে কয়েক লাখ শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তারা উল্লেখ করেন, ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে পাটকলগুলো জাতীয়করণ করে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) গঠন করা হলেও পরবর্তীতে অদক্ষ ব্যবস্থাপনা, অতিরিক্ত জনবল নিয়োগ, কাঁচাপাট ক্রয় ও পণ্য বিক্রিতে দুর্নীতি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ব্যর্থতা শিল্পটির অবনতির

সংবাদ সম্মেলন থেকে বক্তারা অবিলম্বে বিজেএমসির আওতাধীন ২৫টি পাটকল পুনরায় চালু, লীজ প্রথা বাতিল, শ্রমিকদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত, বকেয়া মজুরি পরিশোধ এবং পাটশিল্প আধুনিকায়নের দাবি জানান।

তারা আরও বলেন, পাটশিল্প দেশের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই শিল্পকে রক্ষা করা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে পাটশিল্প পুনরুজ্জীবিত হয় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।

]]>
https://dailyaparadhchakra.com/economy/2026/06/18/18615/feed 0
নীতিনির্ভর সামাজিক রূপান্তরের লক্ষ্যে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন (ICF)’ এর আত্মপ্রকাশ https://dailyaparadhchakra.com/economy/2026/06/13/18439 https://dailyaparadhchakra.com/economy/2026/06/13/18439#respond Sat, 13 Jun 2026 12:22:46 +0000 https://dailyaparadhchakra.com/?p=18439

তাৎক্ষণিক প্রকাশের জন্য | নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নীতিনির্ভর সামাজিক রূপান্তর, সুশাসন উদ্ভাবন এবং নাগরিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন (ICF)’।

একটি গবেষণাভিত্তিক, দূরদর্শী এবং নীতিকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা এই প্রতিষ্ঠানটি দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও প্রমাণভিত্তিক, কার্যকর এবং দীর্ঘমেয়াদি করার ওপর গুরুত্বারোপ করেছে।

প্রতিষ্ঠানটির Founder & Chairman Barrister Naufal Zamir উদ্বোধনী বক্তব্যে বলেন,
“জাতীয় রূপান্তর শুরু হয় পরিষ্কার চিন্তা, সৎ সমস্যাবিশ্লেষণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ থেকে। বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আমাদের নীতিনির্ধারণকে আরও evidence-based এবং দীর্ঘমেয়াদি হতে হবে।”

ICF নিজেদের একটি policy research, governance innovation এবং civic transformation platform হিসেবে পরিচিত করিয়ে জানায়, তাদের মূল মিশন হলো বাংলাদেশের জন্য evidence-based, practical এবং nationally relevant reform proposals তৈরি করা।

প্রতিষ্ঠানটির ঘোষিত উদ্দেশ্য—
“একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করা।”
এবং দীর্ঘমেয়াদি ভিশন—
“একটি সামাজিক বিপ্লব”, যার মাধ্যমে নাগরিক মূল্যবোধ, সুশাসন এবং জাতীয় চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনা।

প্রথম প্রস্তাবনা: NACDI উদ্যোগ
ICF তাদের প্রথম নীতিগত প্রস্তাব হিসেবে ঘোষণা করেছে National Awareness & Civic Development Initiative (NACDI)—যা একটি কেন্দ্রীয় জাতীয় কাঠামো হিসেবে কাজ করবে নাগরিক আচরণ, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধ উন্নয়নে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, বাংলাদেশের বহু কাঠামোগত সমস্যা—যেমন সড়ক দুর্ঘটনা, দুর্নীতি, হয়রানি, শিশুশ্রম, বাল্যবিবাহ ও পরিবেশ দূষণ—মূলত আচরণগত ও সামাজিক সমস্যার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

ICF-এর পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৩৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যা নাগরিক সচেতনতা ও আচরণগত পরিবর্তনের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ICF-এর মতো গবেষণাভিত্তিক উদ্যোগ দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করবে এবং টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

]]>
https://dailyaparadhchakra.com/economy/2026/06/13/18439/feed 0
ঝিনাইদহ-৪ আসনের এমপি’র মাতবিনিময় https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/23/17544 https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/23/17544#respond Sat, 23 May 2026 12:21:35 +0000 https://dailyaparadhchakra.com/?p=17544 :
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আবু তালিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিিিনময় অনুষ্ঠানের আেেয়াজন করা হয়। মতবিনিময় অনুষ্ঠানে চলমান উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্দ্যোগ ও ভবিশ্যৎ পরিকল্পনা তুলে ধরেরেন। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কর‌্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা ও ৭০০ শাড়ি বিতরণ করেছেন। এসময় অতিরিক্ত ৩২০ টি শাড়ি ও ২২০টি লঙ্গি বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থার অনুদানে ৩০০ ফুড প্যাক বিতরণ করা হয়। ১৬০ টি মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের প্রতিটির জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছে। এছাড়াা তার নির্বাচনী এলাকার আইডিভুক্ত কাচা রাস্তা কার্পেটিংয়ের জন্য ৩০ কোটি টাকা সরকারী বরাাদ্দ পাওয়া গেছে। যে টাকায় প্রায় ২৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করা যাবে। ১২ কিলোমিটার নদী খননের বরাাদ্দ পাওয়া গেছে, যার কাজ দ্রæতই শুরু হবে। এছাড়া ২১িিট খাল খননের প্রস্তাবনা দেওয়া হয়েেেছ বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াত মনোনিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওলিয়ার রহমান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারি ও এলডিপি নেতা আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিিিডয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/23/17544/feed 0
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/23/17541 https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/23/17541#respond Sat, 23 May 2026 12:17:32 +0000 https://dailyaparadhchakra.com/?p=17541 ‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২ তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোতোকান কারাতে দো’র পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি ছিলেন সোতোকান কারাতে দো’র প্রধান উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, প্রধান প্রশিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।
দিনব্যাপী সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদাণ করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। পরে বিকেলে অনুষ্ঠিত হয় বেল পরীক্ষা।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/23/17541/feed 0
ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় এবং সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532 https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532#respond Sat, 23 May 2026 12:04:26 +0000 https://dailyaparadhchakra.com/?p=17532 ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন, রাজনৈতিক প্রভাব, পরিচয় সংকট এবং সংখ্যালঘু অধিকার প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় এবং সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক ও পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকি।

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানে সব ধর্ম ও মতের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার ভোগ করে। ভারতে সেই পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা প্রয়োজন।”

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব মো. শাহ আলম। তার প্রবন্ধে তিনি ভারতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ, সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে পরিচয়ের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, “সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট ভবিষ্যতে আরও গভীর হতে পারে।”

সেমিনারের সভাপতিত্ব করেন ফ্রেন্ডস এন্ড হিউম্যানিটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক দায়িত্ব। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, “বিশ্বের যেখানেই সংখ্যালঘু নির্যাতিত হবে, সেখানেই আমাদের কণ্ঠ সোচ্চার হতে হবে। নীরবতা অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার শামিল।”

সেমিনারে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে বক্তারা মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয় নিয়ে আরও গবেষণা ও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532/feed 0
কালীগঞ্জে জমির সঠিক মূল্য নির্ধারণে দাবি তুললেন ক্ষতিগ্রস্তরা https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/07/17271 https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/07/17271#respond Thu, 07 May 2026 09:44:42 +0000 https://dailyaparadhchakra.com/?p=17271

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী জানিয়েছে জমির মালিকরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের কাছে জমি ও স্থাপনার মুল্য নির্ধারণের পুণ:তদন্তের দাবীতে স্মারকলিপি পেশ করেন তারা। জেলা প্রশাসক নোমান হোসেন স্মারকলিপি গ্রহণ করে তদন্তের আশ্বাস দেন।
সেসময় ক্ষতিগ্রস্থ জমির মালিক আলহাজ্ব শহিদুল ইসলাম, আশিকুল আলম, আব্দুল মালেক, আব্দুল গণি, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন বিশ্বস, শরিফুল ইসলাম শরিফ, মামুনুর রহমান রনি, বদরুজ্জামান বদু, ফরিদুল ইসলাম, সৈয়দ মুয়াম্মার আল গাদ্দাফী, মোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন, মুক্তার হোসেন, ওহিদুল ইসলাম, শাহজাহান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জমির মালিকদের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে।যেখানে বাজার মূল্য কোটি টাকারও বেশি। সরকার অধিগ্রহণে যে টাকা দিচ্ছে এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে। অধিগ্রহণে ন্যায্য টাকা প্রদাণের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। জমি ও স্থাপনার মুল্য পুণ:নির্ধারণের দাবী জানান তারা।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/05/07/17271/feed 0
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/06/17249 https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/06/17249#respond Wed, 06 May 2026 09:40:31 +0000 https://dailyaparadhchakra.com/?p=17249  

স্বেচ্ছা‌সেবী সামা‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয় ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম. মহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু, সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।

মতবিনিময় সভা চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/05/06/17249/feed 0
ঢাকা উত্তরে মাদক-জুয়া-চাঁদাবাজির ‘সিন্ডিকেট’ অভিযোগ: শ্রমিক দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দাবি! https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182 https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182#respond Thu, 23 Apr 2026 21:48:27 +0000 https://dailyaparadhchakra.com/?p=17182 ঢাকা মহানগর উত্তর যেন এক অঘোষিত অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি—সবকিছুর পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করছেন স্থানীয়রা।

অভিযোগের তীর সরাসরি শ্রমিক দলের আহ্বায়ক কাজি শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুজ্জামান-এর দিকে। তাদের নেতৃত্বেই নাকি ঢাকা উত্তরের বিভিন্ন থানায় এই অবৈধ কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে।

 

ভয়ে মুখ খুলতে পারছে না কেউ!”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় এমন প্রভাব বিস্তার করা হয়েছে যে সাধারণ মানুষ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ রয়েছে—
কমিটি বাণিজ্য,   চাঁদাবাজি ,        জোরপূর্বক দখল  ,,মাদক ও জুয়ার রমরমা ব্যবসা     সবকিছুই নাকি চলছে সংগঠিতভাবে!

আইন-শৃঙ্খ

লা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে ঢাকা উত্তরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ঝুঁকির মুখে পড়বে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বিষয়টি দেশের শীর্ষ নেতৃত্বের নজরে আনার দাবি উঠেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারীরা।

জনগণের দাবি একটাই:

 অবিলম্বে নিরপেক্ষ তদন্ত,   দোষীদের গ্রেফতার ও শাস্তি,       অপরাধমুক্ত ঢাকা উত্তর

ঢাকা উত্তর কি সত্যিই অপরাধ সিন্ডিকেটের দখলে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?—এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কঠোরভাবে পদক্ষেপ নেয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182/feed 0
হাজার প্রাণের ঋণ: রানা প্লাজার বিচার আজও অধরা—দাবি BLAST-এর https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/04/24/17177 https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/04/24/17177#respond Thu, 23 Apr 2026 21:32:33 +0000 https://dailyaparadhchakra.com/?p=17177 নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি

সাভারের রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তি উপলক্ষে দ্রুত বিচার, যথাযথ ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের টেকসই পুনর্বাসনের দাবিতে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ২০১৩ সালের ২৪ এপ্রিল সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় ১,১৩৬ জন শ্রমিক নিহত হন এবং আরও ২,৪৩৮ জন গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেন।
ব্লাস্ট এক বিবৃতিতে জানায়, দীর্ঘ সময় পার হলেও ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবার এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। সংস্থাটি বিচারাধীন ১৪টি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য ধারাবাহিক শুনানি, সাক্ষীদের উপস্থিতি এবং ভুক্তভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

রানা প্লাজা ধসের ১৩ বছর: বিচার ও ক্ষতিপূরণে অগ্রগতি কতটুকু
১৩ বছর পরও অপূর্ণ বিচার: রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আহ্বান

এছাড়া বর্তমান শ্রম আইনে নির্ধারিত ২ থেকে ২.৫ লাখ টাকার ক্ষতিপূরণকে অপ্রতুল ও অযৌক্তিক উল্লেখ করে ব্লাস্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ পুনঃনির্ধারণের দাবি জানায়। আইএলও কনভেনশন-১২১, টর্ট আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা বিবেচনায় এনে শ্রম আইন সংশোধনের প্রস্তাবও দেয় সংস্থাটি।
ব্লাস্টের সুপারিশসমূহের মধ্যে রয়েছে—
আহত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী বিশেষায়িত চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা নিশ্চিত করা
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা
সাভারের রানা প্লাজা এলাকা ও জুরাইন কবরস্থানে নামহীন কবরে সমাহিত নিহতদের নামসহ স্থায়ী স্মৃতিফলক নির্মাণ
শ্রম আদালতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা
নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা ও পরিপালন প্রতিবেদন প্রকাশ নিশ্চিত করা

সংস্থাটি আরও জানায়, শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রমিক সংগঠন,

বিচারহীনতার ১৩ বছর—রানা প্লাজার রক্তাক্ত স্মৃতি এখনো তাজা
রানা প্লাজা ট্র্যাজেডি: প্রতিশ্রুতির পাহাড়, বাস্তবায়নের শূন্যতা

উন্নয়ন সংস্থা, ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে একটি যৌথ রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে—চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন, দ্রুত নিষ্পত্তির কৌশল নির্ধারণ, ভার্চুয়াল শুনানি চালু করা এবং শ্রমিকদের জন্য কার্যকর চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন।
ব্লাস্ট জানায়, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা দেশের বিভিন্ন জেলায় আইনি সহায়তা প্রদান করে আসছে এবং বিশেষ করে শ্রমিক, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করছে।
রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তিতে ব্লাস্ট পুনরায় জোর দিয়ে বলেছে—ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত বিচার, ন্যায্য ক্ষতিপূরণ এবং টেকসই পুনর্বাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

]]>
https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/04/24/17177/feed 0