ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে লাঙ্গলবাঁধ সংলগ্ন বদনপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে স্থানীয় লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাব্বির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্কুলছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক, এক মেধাবী প্রাণ ঝরে পড়ায় কান্নার রোল পড়ে যায়।
শৈলকুপা থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
👉 সড়কে সচেতনতা ও নিরাপদ চলাচলের অভাবই এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com