ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় যখন আধুনিক কৃষি যন্ত্রে বদলে যাচ্ছে দেশের কৃষি ব্যবস্থা, তখনও ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন গাজীপুরের এক প্রবীণ কৃষক। আধুনিকতার এই যুগেও ট্রাক্টর বা পাওয়ার টিলারের পরিবর্তে লাঙ্গল দিয়ে জমি চাষ করে বাপ-দাদার স্মৃতি ধরে রেখেছেন মো. নুরুল ইসলাম (৭০)।
গাজীপুর জেলার ভবানীপুর ভৌরাঘাটা উত্তর পাড়ার বাসিন্দা মো. নুরুল ইসলাম কনকনে শীত উপেক্ষা করে নিজের জমিতে লাঙ্গল দিয়ে চাষ করছেন। মাঠে লাঙ্গল টেনে গরু দিয়ে চাষ করতে দেখা যায় তাকে, যা বর্তমান সময়ে একেবারেই বিরল দৃশ্য।
[caption id="attachment_15916" align="alignnone" width="1040"] জমি চাষ করে বাপ-দাদার স্মৃতি ধরে রেখেছেন মো. নুরুল ইসলাম[/caption]
এ বিষয়ে জানতে চাইলে মো. নুরুল ইসলাম বলেন,
“এটা শুধু চাষ না, এটা আমার বাপ-দাদার স্মৃতি। তারা যেভাবে চাষ করতেন, আমিও সেভাবেই করি। ডিজিটাল যুগ এসেছে, ভালো কথা, কিন্তু আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায়—সেটাই চাই।”
তিনি আরও বলেন, আধুনিক যন্ত্রে চাষ করলে খরচ বেশি, জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ে। অথচ লাঙ্গল দিয়ে চাষ করলে পরিবেশের ক্ষতি কম হয় এবং মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।
স্থানীয়রা জানান, নুরুল ইসলামের এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। অনেক তরুণই তার মাঠে এসে পুরোনো দিনের কৃষি পদ্ধতি দেখছেন এবং আগ্রহ প্রকাশ করছেন।
[caption id="attachment_15917" align="alignnone" width="780"] শীতে চাষ করছেন লাঙ্গল দিয়ে মো: নুর ইসলামকে[/caption]
কৃষি বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির সংরক্ষণও গুরুত্বপূর্ণ। এতে পরিবেশ রক্ষা ও টেকসই কৃষির একটি ভারসাম্য বজায় থাকে।
ডিজিটাল যুগের স্রোতে ভেসে না গিয়ে মো. নুরুল ইসলামের মতো কৃষকেরা প্রমাণ করে দিচ্ছেন—ঐতিহ্য আর আধুনিকতার সহাবস্থান সম্ভব। তার এই প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com