ঝিনাইদহ পৌরসভার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পৌরসভাধীন কালিকাপুর পশ্চিমপাড়ায় জনৈক রাকিবুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
মো. রাজিব মন্ডল (৩৫): পিতা- মো. রমজান মন্ডল, মাতা- মোছা. আয়েশা খাতুন। সাং- লাউদিয়া (প্রাইমারি স্কুলের পিছনে), থানা ও জেলা- ঝিনাইদহ।
মো. ইমরান হোসেন ওরফে ইমন (২৫): পিতা- মো. আসাদুজ্জামান, মাতা- ফুলমতি বেগম। সাং- ভড়ুয়াপাড়া, থানা ও জেলা- ঝিনাইদহ।
মুনিয়া উম্মেজান অর্ণি (২৪): পিতা- আব্দুল ওয়াদুদ, মাতা- মোছা. হাজেরা খাতুন। স্থায়ী ঠিকানা: দুধম্বর চরপাড়া, থানা- শৈলকুপা। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া (মোল্লাপাড়া) এলাকার জনৈক রাকিবুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com