দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 12 Jun 2026 16:48:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18420 https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18420#respond Fri, 12 Jun 2026 16:48:23 +0000 https://dailyaparadhchakra.com/?p=18420
কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের বাদেডিহি গ্রামের চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সাধারণ জনগণ।
​শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াত নেতা এম আরশেদ আলী পাতা ও শফিকুল ইসলাম শিমুল।
​বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, “আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যাই, সেখানেই আমার কাছে টাকা চায়। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চাই না।” তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল রুহুল কবিরের কাছে গিয়েছিলেন। তিনি তাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তাকে আশ্বস্ত করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।
​উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধান আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়ায় এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18420/feed 0
মাদকাসক্তি ও মানসিক অবক্ষয়ে উদ্বেগ: দেশকে বাঁচাতে চার স্তম্ভের সমন্বিত ভূমিকার আহ্বান https://dailyaparadhchakra.com/national/2026/06/12/18416 https://dailyaparadhchakra.com/national/2026/06/12/18416#respond Fri, 12 Jun 2026 14:16:42 +0000 https://dailyaparadhchakra.com/?p=18416 দেশে মাদকাসক্তির বিস্তার এবং এর ফলে মানসিক ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সচেতন মহলের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে।
বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির কারণে অনেক তরুণ-তরুণী তাদের স্বাভাবিক চিন্তাশক্তি, কর্মক্ষমতা এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। ফলে অপরাধ, পারিবারিক সহিংসতা, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক ক্ষতির মতো নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, একটি রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যম—নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তাদের মতে, প্রত্যেক প্রতিষ্ঠানের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
তারা আরও বলেন, “একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান একা সব দায়িত্ব পালন করতে পারে না। রাষ্ট্র পরিচালনার প্রতিটি খাতের নিজস্ব ভূমিকা রয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে, তবে দেশকে মাদকমুক্ত ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সামাজিক বিশ্লেষকদের মতে, মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানোও সময়ের দাবি।
দেশের সচেতন নাগরিকরা মনে করেন, একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদকবিরোধী আন্দোলনকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে জনস্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
উপসংহার:
মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। রাষ্ট্র, সমাজ ও পরিবার একযোগে কাজ করলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/12/18416/feed 0
তামিম এখন বিসিবি সভাপতি, বিশ্বকাপ দেখতে যাচ্ছেন সাকিবের সঙ্গে https://dailyaparadhchakra.com/international/2026/06/12/18412 https://dailyaparadhchakra.com/international/2026/06/12/18412#respond Fri, 12 Jun 2026 14:10:08 +0000 https://dailyaparadhchakra.com/?p=18412 এক সময় মাঠে একসঙ্গে লড়াই করেছেন বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কাতার বিশ্বকাপের সময়ও তামিমের সঙ্গে বিশ্বকাপের আমেজ উপভোগ করার স্মৃতি ছিল অনেকের। তবে সময়ের পরিবর্তনে বদলে গেছে দায়িত্ব ও অবস্থান।
বর্তমানে বাংলাদেশের সাবেক অধিনায়ক  তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে বিশ্বকাপকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও তুঙ্গে। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে বলা হয়েছে, “গত বিশ্বকাপে কাতারে তামিমের সঙ্গে ছিলাম। কিন্তু এবার তামিম বিসিবি সভাপতি হওয়ায় হয়তো যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখার সময় পাবেন না। তবে আমি যাচ্ছি বিশ্বকাপ দেখতে, আর এবার আমার সঙ্গে যাচ্ছেন সাকিব!”
ক্রিকেটপ্রেমীদের মতে, এটি কেবল একটি রসাত্মক মন্তব্য নয়; বরং বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তি তারকা তামিম ও সাকিব আল হাসান -কে ঘিরে ভক্তদের আবেগ ও ভালোবাসারই প্রতিফলন।
বিশ্বকাপ মানেই নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। আর সেই উন্মাদনায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আবারও খুঁজে ফিরছেন নিজেদের প্রিয় তারকাদের স্মৃতি, সাফল্য এবং অনুপ্রেরণার গল্প।

]]>
https://dailyaparadhchakra.com/international/2026/06/12/18412/feed 0
উন্নয়নের পথ সহজ নয়, চীনের সহায়তায় এগোচ্ছে দেশ” : এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল https://dailyaparadhchakra.com/politics/2026/06/12/18407 https://dailyaparadhchakra.com/politics/2026/06/12/18407#respond Fri, 12 Jun 2026 13:49:42 +0000 https://dailyaparadhchakra.com/?p=18407 আজকের চীন যে এত উন্নত হয়েছে, তারা তাদের নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে ও কাজ করে উন্নত হয়েছে। কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারেনা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে ঠাকুরগাঁওয়ে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । এসময় গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন।

গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন

“তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের  প্রায় ৬ হাজার ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ,খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করাতে চান তাদের উন্নত করতে চান। এজন্য তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা সামগ্রী ফ্রিতে বিতরণ সেই সাথে শিশুরা যাতে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন।

মির্জা ফকরুল বলেন, আমরা আজকে এখানে চীনের রাষ্ট্রদূতকে পেয়েছি তাই আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ চীন এবং প্রতিনিয়তই উন্নত হচ্ছে। চীন বিভিন্ন দেশের জনগণের উন্নয়ন করছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রেও তারা সমর্থন দিচ্ছে। তাই আমি উনাদেরকে দিয়ে ঠাকুরগাঁওয়ের কিছু কাজ করাতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন চলতি বছরের ও আগামী বছরের মধ্যে কলকারখানা স্থাপন করার জন্য চীন থেকে একটি প্রতিনিধি দল এখানে আসবেন, দেখবেন ও ভিজিট করবেন।

চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন বলেছেন,  প্রতিবছর বাংলাদেশের জনগণের জন্য কিছু বিতরণ করা হবে। আপনার জানেন যে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আমি আশা করি এই শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করবে।

নিজ প্রচেষ্টা আর আন্তর্জাতিক সহযোগিতায় উন্নয়ন সম্ভব—চীন পাশে আছে” : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এখানে অনেক কৃষি জমি আছে। সে দিক দিয়ে আমরা কাজ করতে চাই এবং চলতি বছরের জুলাই -আগস্ট  মাসে একটি প্রতিনিধি দল আসবেন আপনাদের এখানে ভিজিট করতে।
তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে এখানকার ছাত্র ছাত্রীদের নিয়ে চীন সফর করা হবে। পর্যায়ক্রমে সবাই চিনে সফর করার সুযোগ পাবেন এবং বাংলাদেশ ও চীনের বুন্ধুত্বপূণ সম্পর্কের গুরুত্ব ও সমর্থন দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/12/18407/feed 0
পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৪ গ্রেপ্তার, আটক আরও ৭ https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404 https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404#respond Fri, 12 Jun 2026 13:33:39 +0000 https://dailyaparadhchakra.com/?p=18404 মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় আরও ৭ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নিষিদ্ধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক মামলার আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ও আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404/feed 0
দুই আনা স্বর্ণালঙ্কারের লোভে শিশুকে হত্যা! বগুড়ায় গ্রেপ্তার ৩ https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/06/12/18401 https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/06/12/18401#respond Fri, 12 Jun 2026 13:27:53 +0000 https://dailyaparadhchakra.com/?p=18401 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কানের দুই আনা ওজনের স্বর্ণের দুলের লোভে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাখা মুনি (৬) ওই এলাকার রায়হান উদ্দিনের মেয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে মায়ের অনুপস্থিতিতে সে ফুফু লিপি আক্তারের কাছে বড় হচ্ছিল। স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাখা মুনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সান্তাহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ শিশুর সন্ধানে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিতে গিয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেনের আচরণে সন্দেহের সৃষ্টি হয় পরিবারের সদস্যদের। পরে স্থানীয়দের সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘরের ভেতর বস্তাবন্দী অবস্থায় রাখা মুনির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ফুফু লিপি আক্তার অভিযোগ করে বলেন, “রাখা মুনির কানে দুই আনা ওজনের স্বর্ণের দুল ছিল। অভিযুক্ত আমজাদ কয়েকদিন ধরে আমাদের কাছে টাকা ধার চাইছিল। আমরা দিতে না পারায় ক্ষুব্ধ ছিল। দুলের লোভেই সে আমার নিষ্পাপ ভাতিজিকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। আমরা এই হত্যার কঠোর বিচার চাই।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— আমজাদ হোসেন (৪২), তার স্ত্রী বন্যা বেগম (৩০) এবং প্রতিবেশী বাবু (৪০)। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুলের লোভ থেকেই শিশুটিকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার অন্যান্য দিকও তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ ও বিচার দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

]]>
https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/06/12/18401/feed 0
ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397 https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397#respond Fri, 12 Jun 2026 13:01:36 +0000 https://dailyaparadhchakra.com/?p=18397 ক্ষমতার পালাবদলের সাথেসাথে সিলটের বিভিন্ন স্থাপনার নামও বদলে যাচ্ছে। সবশেষ ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল গোলচত্বরের নাম বদলে দেওয়া হয়েছে।
দক্ষিণ সুরমা এলাকায় অবস্থিত এই গোলচত্বরটির নাম ২০০৯ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের নামে রাখা হয়েছিল। সম্প্রতি চত্বরটির নাম পরিবর্তন করে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চত্বর’ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা. জুবাইদা রহমানের বাবা। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে অভিষিক্ত হন। জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং পরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান। ১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত যোগাযোগমন্ত্রী ছিলেন। তার দায়িত্বকালে সিলেটের শাহজালাল সেতু, লামাকাজি সেতু ও শেওলা  সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। তার স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর নামকরণ করা হয়েছে। বালাগঞ্জে রয়েছে তার নামে একটি অডিটোরিয়ামও।
অন্যদিকে, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের এই নেতার নামে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা পরিষদে একটি অডিটোরিয়াম রয়েছে।
নতুন নামকরণের পর চন্ডীপুল এলাকায় গত সোমবার গিয়ে দেখা যায়, নতুন নামকরণ বাস্তবায়নের উদ্যোগে ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’ নামে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত শনিবার বিকেলে পুরোনো নাম মুছে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় ফেসবুক লাইভের মাধ্যমে কার্যক্রমটি সম্প্রচার করা হয়।
লাইভে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চন্ডীপুল থেকে জালালপুরমুখী সড়ক হয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে (বিরাহিমপুর গ্রাম) যেতে হয়। এ পথের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে। তাই দীর্ঘ দিন ধরে তার নামে চত্বরটির নামকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তাদের দাবি, আগের নামকরণটি বিধি অনুযায়ী হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাও দেখা গেছে। ‘সিলেট’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে হুমায়ুন কবির লিটন নামের একজন মন্তব্য করেন, ‘মাইক হাতে থাকা সাংবাদিক যখন আব্দুস সামাদ আজাদ চত্বরের পক্ষে ছিলেন, তখনো তিনি ছিলেন এখন মাহবুব আলী খান চত্বরের পক্ষেও আছেন। তিনি সব সময়ই আছেন!
‘মাইক হাতে থাকা সাংবাদিক’ অভিহিত ব্যক্তি হচ্ছেন এম আহমদ আলী। তিনি ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’র যুগ্ম আহ্বায়ক। সোমবার রাতে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের নামকরণটি বিধিমোতাবেক হয়নি বলেই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমদ আলী বলেন, ‘আমি নিজে দেখেছি, তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের বিরোধিতার মধ্যেও সিলেট সিটি করর্পোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান চন্ডীপুল গোলচত্বরের নাম আব্দুস সামাদ আজাদের নামে রেখে ছিলেন।
নতুন নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে লিখিত স্মারকলিপি দিয়েছি। তারই ধারাবাহিকতায় নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
চন্ডীপুল গোলচত্বরটি মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ পিকআপ ও ড্রপ-অব পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সিটি বাইপাস সড়কের সংযোগস্থল হিসেবে এটি নগরীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এ ছাড়া কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নামে একটি চত্বর এবং পারাইরচক এলাকায় বাম রাজনীতিক পীর হবিবুর রহমানের নামে আরেকটি চত্বর রয়েছে।
চন্ডীপুল গোলচত্বর থেকে আব্দুস সামাদ আজাদের নাম অপসারণের ঘটনায় সিলেটে তার নামে আর কোনো স্থাপনা অবশিষ্ট থাকল না বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
তিনি বলেন, ‘আব্দুস সামাদ আজাদ জীবদ্দশায় নিজের নামে কোনো কিছু করার পক্ষে ছিলেন না। তবে মৃত্যুর পর প্রথমে জগন্নাথপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ও অডিটোরিয়ামের নাম তার নামে রাখা হয় উপজেলা পরিষদ থেকে দেওয়া আমার প্রস্তাবে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল ও চন্ডীপুল গোলচত্বরও স্বতঃস্ফূর্তভাবে তার নামে নামকরণ করা হয়েছিল। কৃতী সন্তানদের নামে নামকরণ সম্মানার্থে হলেও নামহরণ অসম্মানের। এই সংস্কৃতির ইতি ঘটানো দরকার।
এর আগে দক্ষিণ সুরমার সিটি করর্পোরেশন পরিচালিত পার্কটি এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়। গত ৩ মার্চ সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়েছে। তবে এ দুটি স্থাপনার নাম ওয়ান-ইলেভেনের সময় পরিবর্তন করা হয়েছিল।
নতুন নামকরণ, সংশোধন ও নাম পুণর্বহালের বড় চিত্র দেখা গেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি)। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়। এ লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ এবং ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এম সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে যথাক্রমে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হল, সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী হল এবং সমাজসেবী সুহাসিনী দাসের নামে আবাসিক হলের নামকরণ করা হয়েছিল। পরে এসব নাম পুণর্বহাল করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (রহ.) হল,   জেনারেল এম এ জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।
সিলেট নগরীর কেন্দ্রস্থল রিকাবিবাজার এলাকার অডিটোরিয়ামটি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ও উন্নয়ন করা হয়। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে তাঁর নামেই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে এর নাম পরিবর্তন করে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখে। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে আনা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397/feed 0
গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার https://dailyaparadhchakra.com/crime/2026/06/10/18383 https://dailyaparadhchakra.com/crime/2026/06/10/18383#respond Wed, 10 Jun 2026 11:23:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=18383
গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ইস্যু ও ব্যবহার করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত সারোয়ার হোসেন (৪০) একটি বেসরকারি ব্যাংকের সাবেক সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন।
​সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানের ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​মামলার এজাহার অনুযায়ী, ২০১৭ সালে এক গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন। পরে কার্ডটির প্রয়োজন না হওয়ায় তিনি সেটি ব্যাংকে ফেরত দেন। তবে অভিযুক্ত সারোয়ার হোসেন কার্ডটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। এরপর একটি ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) গ্রহণের ব্যবস্থা করেন।
​এই কার্ড ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক আর্থিক লেনদেন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী গ্রাহক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন থেকে জানতে পারেন যে, তাঁর নামে বড় অঙ্কের ঋণ ও আর্থিক দায় রয়েছে, অথচ তিনি কোনো ঋণ নেননি।
​ভুক্তভোগীর অভিযোগের পর বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধির (পেনাল কোড) ৪০৮, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
​তদন্তে জানা গেছে, ২০১৭ সালের শেষ দিক থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অভিযুক্ত সারোয়ার ভুক্তভোগীর অজান্তে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করেন। এর মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা তিনি আত্মসাৎ করেন।
​সিআইডি আরও জানায়, ব্যাংকে কর্মরত অবস্থায় সারোয়ার গ্রাহকের বিশ্বাসের সুযোগ নিয়ে এই জালিয়াতি করেন। ২০১৯ সালে চাকরি ছেড়ে দেওয়ার পরও তিনি ওই ক্রেডিট কার্ড দিয়ে অবৈধ লেনদেন চালিয়ে যান।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার হোসেন জালিয়াতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তিনি অন্য কোনো গ্রাহকের সঙ্গেও এমন প্রতারণা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
​মামলাটি তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম) ইউনিট। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/10/18383/feed 0
বাংলাদেশ জিন্দাবাদ তুমি আছো তুমি থাকবে কোটি প্রাণের স্বাধীনতায় প্রজন্ম জাতীয়তাবাদী দল Z.P.D https://dailyaparadhchakra.com/politics/2026/06/10/18380 https://dailyaparadhchakra.com/politics/2026/06/10/18380#respond Wed, 10 Jun 2026 10:55:55 +0000 https://dailyaparadhchakra.com/?p=18380
বাংলাদেশ জিন্দাবাদ
তুমি আছো তুমি থাকবে কোটি প্রাণের স্বাধীনতায়
প্রজন্ম জাতীয়তাবাদী দল
Z.P.D

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল (জেডপিডি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোতালেব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল।
সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/10/18380/feed 0
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করবে বগুড়া ড্রাগিস্টস সমিতি https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18377 https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18377#respond Wed, 10 Jun 2026 10:18:00 +0000 https://dailyaparadhchakra.com/?p=18377
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করবে বগুড়া ড্রাগিস্টস সমিতি

স্টাফ রিপোর্টার | ১০ জুন, ২০২৬
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং প্রচলিত আইন ও বিধিবিধান প্রতিপালনে জেলা প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), বগুড়া জেলা শাখা। আজ বুধবার (১০ জুন) সমিতির স্থানীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান প্রতিপালন” শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বগুড়া জেলা শাখার সভাপতি এ. কে. এম. ফজলুর রহিম (টিপু)।
সভায় বক্তারা বলেন, চিকিৎসা খাতে ব্যবহৃত কিছু ওষুধ যাতে মাদক হিসেবে অপব্যবহার হতে না পারে, সেজন্য ফার্মেসি মালিক ও ওষুধ ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট কিছু ড্রাগ বিক্রি বন্ধে আইনি বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোহা. জিল্লুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কেমিস্ট এবং ড্রাগিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ ব্যবসার আড়ালে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকারের মাদকবিরোধী অভিযানে ব্যবসায়ী সম্প্রদায়ের এই সহযোগিতা প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে এ. কে. এম. ফজলুর রহিম (টিপু) বলেন, “আমরা দেশের প্রচলিত আইন ও নীতিমালার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বগুড়ার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।”
মতবিনিময় সভায় সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালকগণ, সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগে এ ধরনের যৌথ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18377/feed 0