[caption id="attachment_18421" align="alignnone" width="300"] কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত[/caption]
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের বাদেডিহি গ্রামের চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সাধারণ জনগণ।
শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াত নেতা এম আরশেদ আলী পাতা ও শফিকুল ইসলাম শিমুল।
বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, "আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যাই, সেখানেই আমার কাছে টাকা চায়। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চাই না।" তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল রুহুল কবিরের কাছে গিয়েছিলেন। তিনি তাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তাকে আশ্বস্ত করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধান আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়ায় এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com