ঝিনাইদহে আবাসিক এলাকা ও তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামের মহাসড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় গ্রামবাসী। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন ওই গ্রামের সোহরাব হোসেন, আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল মন্ডল ও মাহবুব মোল্লাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের পাশে তিন ফসলি কৃষিজমি নষ্ট করে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী জোরপূর্বক অটোরাইস মিল নির্মাণ করছেন। মিলটি নির্মিত হলে তীব্র পরিবেশ দূষণ, উর্বর কৃষিজমির স্থায়ী ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে।
আবাসিক এলাকা ও কৃষিজমি রক্ষার্থে দ্রুত ওই স্থানে অটোরাইস মিলের নির্মাণকাজ বন্ধ করতে এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com