কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নির্মমভাবে খুন হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহত ইমদাদুল বাদাল উপজেলার সেহালা গ্রামের বাদাল পাড়ার বাসিন্দা।
একই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়ে পেট কেটে ভূঁড়ি বের হওয়া অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বজলু ও তাঁর ছোট ভাই ইমদাদুলের (৫০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলের উপর চড়াও হয়ে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে তারই আপন বড় ভাই বজলু ও তার ভাতিজা।
এতে ঘটনাস্থলেই এমদাদুলের মৃত্যু হয়। হামলা ঠেকাইতে গিয়ে আরও দুইজন মারাত্মকভাবে জখম হন; কুপিয়ে তাঁর পেট কেটে ভূঁড়ি বের করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, "সন্ধ্যা ৭টার দিকে শেহালা গ্রামে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় এমদাদুল বাদাল নামে এক জনের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।"
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com