খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ইটের তৈরি তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী উপজেলার সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দীঘিনালা থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন দুই গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দীঘিনালা থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মামলাটি রুজু করা হয়। মামলার তদন্তভার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান মোল্লার ওপর অর্পণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com