গাজীপুর চোরাস্তা এলাকারন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রাইমারি স্কুলের পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কার্যক্রমে গাজীপুর সদরসহ আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে বই সংগ্রহের জন্য শিক্ষক-শিক্ষিকাদের ভিড় জমে ওঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ সকল বিষয়ের বই নির্ধারিত তালিকা অনুযায়ী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন, শিক্ষাবর্ষ শুরুর আগেই বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রস্তুতি নিতে সুবিধা হবে। সময়মতো বই বিতরণ হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।
চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল প্রাইমারি স্কুলের জন্য পর্যাপ্ত বই সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যেন প্রত্যেক বিদ্যালয়ের প্রতিনিধি বই গ্রহণ করতে পারেন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সঠিক সময়ে বই বিতরণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা সম্ভব হবে
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com