দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 23 Mar 2026 13:29:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 মেরুল বাড্ডায় সিএনজি গ্যারেজে হামলা, চাঁদাবাজি ও অপরাধের বিস্তার: স্থানীয়দের উদ্বেগ চরমে https://dailyaparadhchakra.com/crime/2026/03/23/16931 https://dailyaparadhchakra.com/crime/2026/03/23/16931#respond Mon, 23 Mar 2026 13:29:16 +0000 https://dailyaparadhchakra.com/?p=16931 রাজধানীর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় সিএনজি গ্যারেজে হামলা, মারধর ও চাঁদাবাজির ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি এলাকায় জুয়া, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
গত ১৭ মার্চ রাতে মেরুল বাড্ডার ল/৩ এলাকায় অবস্থিত ‘মজনু মিয়ার সিএনজি গ্যারেজে’ একদল ব্যক্তি প্রবেশ করে কর্মচারীদের ওপর হামলা চালায় এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় গ্যারেজ মালিক আব্দুল খালেক (মজনু) বাড্ডা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা গ্যারেজে ঢুকে কর্মচারী মো. ইলিয়াস হোসেনকে ঘিরে ধরে এবং মালিককে ফোন দিতে চাপ প্রয়োগ করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে টেনেহিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করে, যা গ্যারেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. তোফাজ্জল হোসেন, মো. জয়নাল আবেদিন বাবু, মো. শাহজালাল এবং মো. সালাহউদ্দিন হাওলাদারসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মূলত গ্যারেজ মালিকের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে এ হামলা চালায়।
আহত কর্মচারী মো. ইলিয়াস অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের ‘শ্রমিক দল’ পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে আসছিল এবং বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিত। জীবিকার তাগিদে তারা এতদিন বিষয়টি চেপে রাখতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্তদের সঙ্গে কিছু রাজনৈতিক কর্মীদের সখ্যতা রয়েছে এবং এ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বও চলছে। এতে করে এলাকাজুড়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে।
গ্যারেজ মালিক আব্দুল খালেক মজনু বলেন, “অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। তারা দীর্ঘদিন ধরে অযৌক্তিক দাবি করে আসছে। আমার কর্মচারীর ওপর হামলা চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এর সুষ্ঠু বিচার চাই।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, শুধু এই ঘটনাই নয়—মেরুল বাড্ডা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর, মাদক বাণিজ্য ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ডে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং অনেক পরিবার ভেঙে যাচ্ছে। অপরাধীদের একটি শক্তিশালী চক্র মহানগর শ্রমিক দলের কিছু নেতাকে প্রভাবিত করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না করা গেলে বাড্ডার সামাজিক ও রাজনৈতিক পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলেন, “এখনই কঠোর ব্যবস্থা না নিলে মেরুল বাড্ডা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হবে।”
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/03/23/16931/feed 0
ঈদের আনন্দে মুখর পুরান ঢাকাসুরিটোলায় বর্ণাঢ্য আনন্দ মিছিল, সম্প্রীতির বার্তা দিলেন বিশিষ্টজনরা https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/03/23/16921 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/03/23/16921#respond Mon, 23 Mar 2026 12:17:20 +0000 https://dailyaparadhchakra.com/?p=16921 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুরিটোলায় আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, যা পরিণত হয়েছিল এক মিলনমেলায়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

সুরিটোলায় বর্ণাঢ্য আনন্দ মিছিল, সম্প্রীতিরবার্তাদিলেনবিশিষ্টজনরা

ঢাক-ঢোল, ব্যানার-ফেস্টুন ও আনন্দঘন স্লোগানে মুখরিত এই মিছিলে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও অংশ নেন। পুরান ঢাকার সরু অলিগলি পেরিয়ে মিছিলটি সুরিটোলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মিছিলে “ঢাকা সমিতি”সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে বলেন, ঈদ কেবল আনন্দের নয়, এটি সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষের মাঝে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং ঢাকা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তারা তাদের বক্তব্যে বলেন, পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে কার্যকর।

মিছিলে “ঢাকা সমিতি”সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন প্ল্যাকার্ড, ব্যানার ও ঈদের শুভেচ্ছাবার্তা সম্বলিত ফেস্টুন।

এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। ঈদের মতো ধর্মীয় উৎসবগুলো সেই সুযোগ তৈরি করে দেয়, যেখানে মানুষ ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে।

আয়োজকরা জানান, এই ঈদ আনন্দ মিছিলের মূল উদ্দেশ্য ছিল সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/03/23/16921/feed 0
ঈদ জামায়াত শেষে জুরাইন কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রূহের মাগফিরাত কামনায় দোয়া https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16914 https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16914#respond Sat, 21 Mar 2026 09:25:53 +0000 https://dailyaparadhchakra.com/?p=16914 পবিত্র ঈদুল ফিতরের জামায়াত শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, এমপি।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তার পিতার কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যসহ স্থানীয় নেতাকর্মীরাও।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
ঈদের এই পবিত্র দিনে পিতার কবর জিয়ারতের মাধ্যমে পারিবারিক বন্ধন ও শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16914/feed 0
পখোলা মাঠে ঈদের জামায়াতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অংশগ্রহণ https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16909 https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16909#respond Sat, 21 Mar 2026 09:06:25 +0000 https://dailyaparadhchakra.com/?p=16909 ঢাকা, শনিবার (২১ মার্চ ২০২৬):
পবিত্র ঈদ-উল-ফিতরের খুশিতে মুখরিত রাজধানীর গেন্ডারিয়ার ঐতিহাসিক ধুপখোলা মাঠ। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে এই মাঠে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামায়াত।

এ বছর ঈদের এই বৃহৎ জামায়াতে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন, যা উপস্থিত মানুষের মধ্যে এক অনন্য সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ধারাবাহিকতা এবং সকল মানুষের কল্যাণ কামনা করা হয়।

জামায়াত শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।” তিনি সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ধুপখোলা মাঠে আয়োজিত এই জামায়াতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় এক মিলনমেলায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো আয়োজন ছিল নিরাপদ ও সুশৃঙ্খল।

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার অন্যতম বৃহৎ ঈদের জামায়াত হিসেবে ধুপখোলা মাঠের এই আয়োজন প্রতি বছরই বিশেষ গুরুত্ব বহন করে। ঐতিহ্যবাহী এই স্থানে ঈদের নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকেও মানুষ এসে জড়ো হন, যা নগর জীবনের মাঝে এক অনন্য ধর্মীয় ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/03/21/16909/feed 0
অপহরণ-হত্যার হুমকি: জিডি করেও আতঙ্কে পরিবার https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/03/20/16901 https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/03/20/16901#respond Fri, 20 Mar 2026 15:39:26 +0000 https://dailyaparadhchakra.com/?p=16901 কলেজছাত্রীকে অপহরণ ও হত্যার হুমকি: পল্লবী থানায় জিডি, প্রতিকার না পেয়ে আতঙ্কে পরিবার

রাজধানীর পল্লবী এলাকায় এক কলেজছাত্রীকে অপহরণ, এসিড নিক্ষেপ ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

জিডির বিবরণ অনুযায়ী, গত ৬ মার্চ ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত সামীর ইসলাম ওরফে আসিফ জনি (২৬) তার পরিবারসহ ভুক্তভোগী ছাত্রী সাবা (২৩)-এর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে মেয়ের পরিবার খোঁজখবর নিয়ে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ও বেকার। এতে তারা বিয়ের প্রস্তাবে অসম্মতি জানায়।

এরপর থেকেই অভিযুক্ত সামীর ইসলাম জনি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন, অপহরণ, গুম ও হত্যার হুমকি দেন, এমনকি এসিড নিক্ষেপের হুমকিও দেন।

এছাড়া, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ও তার মেয়ের ছবি ব্যবহার করে বিকৃত (এডিটেড) ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন গ্রুপ ও আত্মীয়স্বজনদের মাঝেও তা পাঠায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, এ বিষয়ে অভিযুক্তের মাকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে গত ৬ এপ্রিল ২০২৫ তারিখে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তদন্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার চরম আতঙ্ক ও মানসিক চাপে দিন কাটাচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

]]>
https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/03/20/16901/feed 0
রাতারাতি দোকান বন্ধ, বাজার হস্তান্তরে প্রতারণার শঙ্কা https://dailyaparadhchakra.com/national/2026/03/20/16898 https://dailyaparadhchakra.com/national/2026/03/20/16898#respond Fri, 20 Mar 2026 15:33:20 +0000 https://dailyaparadhchakra.com/?p=16898

রাজধানীর বিভিন্ন সিটি কর্পোরেশন মার্কেট—জাকের মার্কেট, সিটি প্লাজা ও নগর প্লাজা—ঘিরে সাম্প্রতিক কর্মকাণ্ডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাতারাতি দোকান বন্ধ করে তা নতুন ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হচ্ছে, যা স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের দাবি, কোনো পূর্ব ঘোষণা বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর দ্রুততার সঙ্গে নতুনভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে, যা অনেকের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। এতে করে পূর্বের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন ব্যবসায়ীরাও সম্ভাব্য প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন।

একাধিক সূত্র জানায়, এ ধরনের কার্যক্রম অতীতেও ঘটেছে। একই ব্যক্তি বা গোষ্ঠী বারবার প্রভাব খাটিয়ে এই প্রক্রিয়ায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এতে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যারা বাজার ব্যবস্থাপনার আড়ালে অনিয়ম ও লুটপাটে জড়িত থাকতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে এবং কারা এর পেছনে রয়েছে—তা নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে। তারা দ্রুত তদন্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের আশা, দ্রুত সময়ের মধ্যে এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/03/20/16898/feed 0
সিডনিতে এএফসি নারী ফুটবলের মহারণ, মুখোমুখি অস্ট্রেলিয়া-জাপান https://dailyaparadhchakra.com/international/2026/03/20/16894 https://dailyaparadhchakra.com/international/2026/03/20/16894#respond Fri, 20 Mar 2026 14:18:51 +0000 https://dailyaparadhchakra.com/?p=16894 সিডনি, অস্ট্রেলিয়া থেকে: এএফসি কাপ নারী ফুটবলের জমজমাট আসরের পর্দা নামছে আগামীকাল। ফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ও শক্তিশালী জাপান নারী ফুটবল দল মুখোমুখি হবে সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৩টা এবং স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ।

গত ১ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টে এশিয়ার সেরা দলগুলো অংশ নেয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে দুই শক্তিশালী দল ফাইনালে জায়গা করে নেয়। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ফাইনাল অস্ট্রেলিয়া স্টেডিয়াম থেকে ছবিগুলো তুলেছেন প্রদীপ শীল

।কে সামনে রেখে আজ দুপুরে দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উভয় দলের অধিনায়ক ও কোচরা নিজেদের প্রস্তুতি, কৌশল এবং জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত ফটোসেশনে উপরের দুটি ছবিতে জাপান দলের অধিনায়ক ও দলের ম্যানেজারকে দেখা যায়। অন্যদিকে নিচের দুটি ছবিতে স্থান পেয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ও ম্যানেজার।

ফাইনাল ম্যাচটি ঘিরে ইতোমধ্যে সিডনিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, শিরোপা কার হাতে উঠবে—অস্ট্রেলিয়া নাকি জাপান।

]]>
https://dailyaparadhchakra.com/international/2026/03/20/16894/feed 0
সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/03/20/16889 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/03/20/16889#respond Thu, 19 Mar 2026 22:01:37 +0000 https://dailyaparadhchakra.com/?p=16889 সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার। নগরীর বিভিন্ন মাকের্ট-বিপণিবিতানে চলছে ঈদের কেনাকাটার ধুম। প্রতিদিনি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন দোকান গুলোতে।
তবে ব্যবসায়ীরা বলছেন, সিলেটের বেশির ভাগ লোকজন প্রবাসী, যাদের অনেকেই রয়েছেন মধ্যপ্রাচ্যে সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা বাড়িতে টাকা পাঠাতে পারেন নি। তাই এ বছর কেনাকাটা একটু কমেছে অনেকে দেরিতে কেনা কাটা করতে এসেছেন।
এদিকে, ঈদের কেনাকাটার কারণে যানজট লেগেই আছে পুরো নগরীতে। যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।  সোমবার বিকালে-রাতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এসব এলাকায় দেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করতে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মার্কেট ও শপিংমল গুলো।  বেশির ভাগ ক্রেতাই পরিবার নিয়ে এসেছেন। সবাই মিলে আগে পরিবারের ছোট সদস্যর জন্য পোশাক দেখছেন, দরদাম করছেন।
কিশোর-তরুণদের কেউ দেখছেন জুতা- কেউবা আবার পছন্দের কাপড়টি ট্রায়াল দিয়ে দেখছেন, ভালো না লাগলে আবার নতুন করে খুঁজতে শুরু করছেন।
এর মধ্যে শহরের জিন্দাবাজার-নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমল গুলোতে উচ্চবিত্তের  ক্রেতাদের ভিড় বেশি। আর নগরীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের বেশি ভিড় রয়েছে বন্দরবাজার এলাকার বিভিন্ন হাসান মার্কেটে।
এই এলাকার হাসান মার্কেট ও হর্কাস মার্কেটে রয়েছে উপচে পড়া ভিড়। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পোশাক, জুতা ও প্রসাধনী কেনাকাটা করছেন।
জিন্দাবাজারে পরিবারের সঙ্গে আসা ১২ বছরের আবিদা হক বলল, “ঈদের দিনে পড়ার জন্য নতুন  ড্রেস কিনেছি। এখন জুতা কিনতে এসেছি। তারপর সাজার জিনিস কিনব। আমার সঙ্গে বাসার সবাই রয়েছেন।
“দোকানে মানুষের ভিড় থাকায় দেরি হচ্ছে কেনাকাটা করতে। আমার কেটাকাটা শেষে আব্বু বাসার সবার জন্য  পোশাক কিনবেন। ঈদের বাজারে এসে ভালো লাগছে।
বন্দরবাজার এলাকায় হাসান মার্কেটের কর্মচারি মাসুক আহমদ বলেন, “সিলেটে ১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার শুরু হয়। এবার  মেয়েদের থ্রি-পিস,  ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।
গত বছরের তুলনায় জুতার দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। প্রসাধনীর দামও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। যানজটে ভোগান্তি ঈদের কেনাকাটার কারণে অতিরিক্ত মানুষের চাপে নগরীতে বেড়েছে যানজট। বিভিন্ন  মোড়ে মোড়ে জটলায় আটকে থাকতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি  বেড়েছে নগরবাসীর।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/03/20/16889/feed 0
বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কমিটি গঠিত https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/03/20/16886 https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/03/20/16886#respond Thu, 19 Mar 2026 21:53:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=16886 বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত করা হয়েছে। ১৫ মার্চ ২০২৬ইং (রোববার) সন্ধ্যায় সিলেটস্থ রংমহল টাওয়ারে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে সাংবাদিক মো. আমিন রশীদ ফোহাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অনলাইন সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও তথ্য প্রযুক্তি উপর সাংবাদিকদের দক্ষতা অর্জন সম্পর্কে জুড়ালো ভূমিকার রাখার দাবী জানানো হয়। সভায় সাংবাদিকবৃন্দ আরও বলেন, যুগের পরিবর্তনের সাথে-সাথে সাংবাদিকতার ধরণও ব্যাপক পরিবর্তন আসছে। তাই বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের প্লাটফর্ম গঠনের লক্ষ নিয়ে প্রস্তাবনার উপর বিস্তারিত আলোচনাক্রমে ২০২৩-২০২৫ সালের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়াতে ২০২৬ হতে ২০২৮ইং এর নবগঠিত কমিটির গঠন করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
পুরতান কমিটির সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের কমিটিতে দ্বিতীয় বারের মতো ফ্রান্স বাঙালীর প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন (অন টিভি নিউজের বাংলাদেশ প্রতিনিধি,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) পত্রিকার সম্পাদক- আবুল কাশেম রুমন কে সভাপতি ও দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি সহ কো-অর্ডিনেটর মো. তোফায়েল আহমদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন- বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হবিগঞ্জ  জেলার (নবীগঞ্জ দর্পন ডটকম) এর সম্পাদক এম. গৌছুজ্জামান চৌধুরী,সহ-সভাপতি (ভয়েস অফ ৭ নিউজের) সিলেট জেলা প্রতিনিধি- রুহুল ইসলাম মিঠু,সহ-সভাপতি (একুশে সংবাদ ডটকম) সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আমিন রশীদ  ফোহাদ,সহ-সভাপতি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র সাব এডিটর কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, সহ-সভাপতি চ্যানেল ৩ নিউজের চেয়ারম্যান কবি নূরুদ্দীন রাসেল,সহ-সভাপতি (দৈনিক আলোকিত সকাল’র) সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু,সহ-সাধারণ সম্পাদক (ইউনানী কন্ঠ ডটকম ও সাপ্তাহিক ইউনানী কন্ঠ) পত্রিকার সম্পাদক- আক্তার  হোসেন,যুগ্ম সম্পাদক (সিলেট স্বপ্নীল ডটকম) এর সম্পাদক-আর. কে দাস চয়ন, সাংগঠনিক সম্পাদক (আমাদের কথা ডটকম) স্টাফ রিপোর্টার- হাফিজুল ইসলাম লস্কর,দপ্তর ও অর্থ সম্পাদক (বিএমসিলেট ডটকম) এর সিনিয়র স্টাফ রিপোর্টার কামাল আহমদ, সাহিত্য সম্পাদক (সাপ্তাহিক সিলেটের তথ্য) পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, খায়রুল ইসলাম শোয়েব,ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক (সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম) এর স্টাফ রিপোর্টার ইসমাঈল আলী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাপ্তাহিক মানব চাহিদা’র) সিলেট ব্যুরো রফিকুল ইসলাম শিতাব, শিক্ষা বিষয়ক সম্পাদক  (রাতার গুল বার্তা ২৪ ডটকম) এর সম্পাদক এইচ কে শরীফ সালেহীন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. লিমন আহমদ,সমাজসেবা বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নি শিখা) এর ক্রাইম রিপোর্টার মিজানুর রহমান।
কার্য নির্বাহী সদস্য হলেন যারা,বালাগঞ্জের খবর ডটকম এর সিনিয়ির রিপোর্টার জাহিদুল ইসলাম,নবীগঞ্জের খবর ডটকম এর সিনিয়র সাংবাদিক আবু তালেব,বৈচিত্র্যময় সিলেট ডটকম এর নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, জনতার খবর এর সিলেট জেলা রিপোর্টার আব্দুল মালেক,আমার খবর ডটকমের সিলেট প্রতিনিধি নাজিম উদ্দিন,সিলেটী কিং ২৪ ডটকম এর পরিচালক আব্দুল আহাদ,দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল হেলাল কে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/03/20/16886/feed 0
বাগেরহাট -০১ আসনের জাতীয় সংসদ সদস্যের অনুকূলে অসহায় ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ঈদ সামগ্রী বিতরণ https://dailyaparadhchakra.com/nationwide/2026/03/19/16881 https://dailyaparadhchakra.com/nationwide/2026/03/19/16881#respond Thu, 19 Mar 2026 17:03:10 +0000 https://dailyaparadhchakra.com/?p=16881 মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট -০১ আসনের জাতীয় সংসদ সদস্যের অনুকূলে অসহায় ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -০১(৯৫) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের বাছাইকৃত ১৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, এস আই রাম প্রসাদ, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ
প্রমূখ।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2026/03/19/16881/feed 0