দৈনিক সময়ের অপরাধ চক পত্রিকার বার্তা সম্পাদক প্রফেসর হাবিবুর রহমান দুলাল গুরুতর অসুস্থতার কারণে রাজধানীর মিটফোর্ডে অবস্থিত মেডিল্যাইড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় তার একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং শিগগিরই হাসপাতাল ত্যাগ করে নিজ বাসায় ফিরতে পারবেন।
এদিকে দৈনিক সময়ের অপরাধ চক পত্রিকার সম্পাদকমণ্ডলী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকবৃন্দ প্রফেসর হাবিবুর রহমান দুলালের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এই প্রত্যাশা সকলের।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com