সৌদি আরবে মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের মৃত্যুর পর এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্বভার দেওয়া হয়।
রাজকীয় আদালত শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিশ্চিত করেছে।
শায়খ সালেহ বিন হুমাইদ এর আগ পর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেন।
তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর একজন সদস্য এবং দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের প্রবীণ ইমাম হিসেবে কাজ করে আসছেন। ইসলামী জ্ঞান, বিচার বিভাগীয় নেতৃত্ব ও গভীর অন্তর্দৃষ্টির জন্য তিনি মুসলিম সমাজে ব্যাপক সম্মানিত।
শায়খ সালেহ বিন হুমাইদ এর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা এবং চিন্তা ধারা মুসলিম বিশ্বে শ্রদ্ধার স্থান লাভ করেছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com