ইন্টারভিউ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Tue, 16 Jun 2026 08:01:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ইন্টারভিউ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 এমপি হামিদুর রহমানের সহযোগিতায় ড্রেনেজ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সংযোজন https://dailyaparadhchakra.com/politics/2026/06/16/18546 https://dailyaparadhchakra.com/politics/2026/06/16/18546#respond Tue, 16 Jun 2026 08:01:54 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=18546 রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমানের সহযোগিতায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বিশেষ উদ্যোগে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের জন্য একটি অত্যাধুনিক ডিজিটাল সাকার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম এলেই কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা ও ড্রেনে জমে থাকা বর্জ্যের কারণে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটে। ফলে এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

কামরাঙ্গীরচরের ড্রেন পরিষ্কারে ডিজিটাল সাকার মেশিন, স্বস্তির আশা এলাকাবাসীর

এ অবস্থায় এলাকার মানুষের ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল সাকার মেশিন বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেশিনটি ড্রেন ও নর্দমায় জমে থাকা বর্জ্য, কাদা ও আবর্জনা দ্রুত অপসারণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

 

 

জানা গেছে, এ জনকল্যাণমুখী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাঈম। তিনি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন এবং প্রয়োজনীয় সমন্বয় সাধন করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, জলাবদ্ধতা তাদের নিত্যদিনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আধুনিক সাকার মেশিনের মাধ্যমে নিয়মিত ড্রেন পরিষ্কার করা সম্ভব হলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে ৫৬ নম্বর ওয়ার্ডে আধুনিক সাকার মেশিন

 

 

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল সাকার মেশিনটি কার্যক্রম শুরু করলে ড্রেনের তলদেশে জমে থাকা ময়লা ও পলি দ্রুত অপসারণ করা যাবে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ দূষণ কমে আসবে এবং জনস্বাস্থ্যের জন্যও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় জনগণ আশা করছেন, জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগে কামরাঙ্গীরচরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান হবে এবং এলাকাবাসী একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ ফিরে পাবে।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/16/18546/feed 0