মেহেদী হাসান হৃদয়,,
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছাত্র উক্যচিং মারমার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ায় অবস্থিত পারিবারিক শ্মশানে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
উইং কমান্ডার আব্দুল্লাহ মোহাম্মদ ফারাবির নেতৃত্বে প্রতিনিধি দলটি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিহত উক্যচিং মারমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
গত ২১ জুলাই দুপুর ১টার দিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে সপ্তম শ্রেণির ছাত্র উক্যচিং মারমা দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে শরীরের শতভাগ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
উক্যচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসাইমং মারমা ও বান্দরবানের রুমা উপজেলার ক্যটেইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তেজিপ্রু মারমার একমাত্র সন্তান।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com