প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের দপ্তর।
নতুন নির্বাচন কমিশন গঠনের পর এটিই হবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে সিইসির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ইসি সূত্রে জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ, নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক অগ্রগতি এবং নির্বাচন কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। আন্তর্জাতিক মহল বিশেষ করে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। ফলে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, সিইসির দপ্তরে নির্ধারিত সময়ে সাক্ষাৎ করতে আসবেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com