[caption id="attachment_18684" align="aligncenter" width="300"]
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন[/caption]
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ঝিনাইদহ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকার মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলেও তা জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জেলা শহরে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি জানিয়ে বলেন, এতে জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। অবিলম্বে এ ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com