বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী-পদমর্যাদা) জনাব রুহুল কবির রিজভী আহমেদ-এর বাসভবনে আজ ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’-এর নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র পক্ষ থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
দৈনিক অপরাধচক্র
“অপরাধীর মুখোশ উন্মোচনের সম্মিলিত বিবেকের নিরপেক্ষ প্রকাশ”
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com