সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।৬১তম জন্মদিনে তাঁর সামনে যেমন ব্যক্তিগত জীবনের নতুন বছর, তেমনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনেরও নতুন চ্যালেঞ্জ। দেশের অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর হয়, সেদিকেই এখন দেশবাসীর দৃষ্টি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।
তবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদের অর্থ দান করার জন্য বলা হয়েছে।
তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তার নির্বাচনী প্রচারণার সমন্বয় সাধন করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয় তৃণমূল পর্যায় থেকে। ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করে পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তিনি। নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তারেক রহমান। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে দেশবাসীর প্রত্যাশাও রয়েছে।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথপরিক্রমায় দলীয় নেতৃত্ব, কারাবাস, মামলা-মোকদ্দমা, প্রবাসজীবন এবং দেশে প্রত্যাবর্তনের নানা অধ্যায় অতিক্রম করেছেন তিনি। এবার সরকারপ্রধান হিসেবে জন্মদিন পালন তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত করল নতুন এক অধ্যায়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com