আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, সমালোচনা, বিতর্ক ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে এগিয়ে চলেছেন।
তিনি বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার, জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে প্রধানমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত। মতপার্থক্য ও রাজনৈতিক ভিন্নতা অতিক্রম করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুভেচ্ছাবার্তায় ইশরাক হোসেন আরও বলেন, তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাভাবনা, পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা তাঁর।
[video width="1024" height="576" mp4="https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2026/11/ত্বক.mp4"][/video]
তিনি মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ধৈর্য ও প্রজ্ঞা কামনা করেন। একই সঙ্গে দেশের মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার জন্য তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক কামনা করেন।
শুভেচ্ছাবার্তার শেষাংশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশের শিশু-কিশোর, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথচলার সফলতা কামনা করেন।
শুভেচ্ছান্তে—
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
সংসদ সদস্য (এমপি)
ঢাকা-৬ আসন
জনগণের পক্ষে, জনগণের অধিকার ও কল্যাণে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com