গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে এক পোশাক কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকরা শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বেতন পরিশোধের দাবিতে স্লোগান দেন এবং যান চলাচল বন্ধ করেন।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা অবরোধ শেষে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন নির্ধারিত সময়ে না পাওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। কারখানার কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
শ্রীপুর থানার ওসি জানান, শ্রমিকদের বোঝানো ও কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতির পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। বকেয়া বেতন পরিশোধের পর নির্ধারিত সময়ে কারখানা কার্যক্রম চালু থাকবে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com