মো রাজিব হাসান রাজু জাতীয় দৈনিক সময়ের অপরাধ চক্র
'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশনে "৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ১০ তম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন সহকারী কমিশনার ভুমি এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন।
এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের এবং বিভিন্ন স্কুল, কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্ভোদন শেষে অতিথিগণ প্রতিটি স্ট্রল গুলো ঘুরে দেখেন এবং বিস্তারিত বিবরণ শোনেন। পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরনী সভা হয়।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, আজকের সব গুলো প্রজেক্ট খুব ভালো হয়েছে। তবে সামনে আমাদের এমন কিছু করতে হবে যা আগে কেউ করেনি। এখন থেকে ছোট ছোট ডিভাইজ নিয়ে কাজ করতে হবে। এছাড়াও জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করার প্রতি আহব্বান জানান।
সমাপনী ও পুরস্কার বিতরনী সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রজেক্টগুলোর প্রশংসা করেন এবং আগামীতে সম্পূর্ন নতুন প্রযুক্তি উদ্ভাবনের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com