খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে প্রায় ৭০০ ছাত্রী। বিদ্যালয়টিতে দীর্ঘদিনেও সীমানাপ্রাচীর (বাউন্ডারি) ও ছাত্রীদের জন্য আবাসিক হোস্টেল নির্মাণ না হওয়ায় বহিরাগতদের অবাধ চলাচলের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সীমানা সুরক্ষিত না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রীদের। বিশেষ করে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এবং আশপাশের এলাকায় ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এতে কোমলমতি ছাত্রীদের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হচ্ছে।
অভিভাবকরা জানান সাজেক,বাঘাইছড়ি, লংগদু দূর-দূরান্ত থেকে অনেক ছাত্রী প্রতিদিন বিদ্যালয়ে আসে। নিরাপদ যাতায়াত ও আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের নিয়ে উদ্বেগে থাকতে হয়। একটি বালিকা বিদ্যালয়ে সীমানাপ্রাচীর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হলেও বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
[caption id="attachment_19345" align="alignleft" width="606"] দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাহীনতায় ৭০০ ছাত্রী[/caption]
দশম শ্রেনীর শিক্ষার্থী শুভ মিতা দাস শ্রেষ্টা জানায়,
বিদ্যালয়ের চারপাশে নিরাপত্তাবেষ্টনী থাকলে বহিরাগতদের অবাধ প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে দূরের ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ করা হলে তাদের যাতায়াতজনিত ঝুঁকিও কমবে।
এ বিষয়ে স্থানীয় ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন
মেয়েদের শিক্ষার পরিবেশ নিরাপদ করতে দ্রুত বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ, নিরাপত্তা জোরদার এবং ছাত্রীদের জন্য আবাসিক হোস্টেল স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের আশপাশে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মুনি চাকমা বলেন স্কুলে বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীরা প্রায় সময় কিছু বখাটে ছেলে ইভটিজিং শিকার হয় দ্রুত বাউন্ডারি স্হাপন না হলে শিক্ষার্থীদের পরাশুনা ব্যাঘাত হতে পারে বলেন জানান।
অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত
উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের বাউন্ডারি ও হোস্টেল নির্মাণসহ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে। নিরাপদ পরিবেশ ছাড়া মেয়েদের নিয়মিত ও নির্বিঘ্ন শিক্ষাজীবন নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন তারা।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com