খাগড়াছড়ির দীঘিনালায় ব্যক্তিগত কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাইমেশিন প্রশিক্ষণ শেষে ২০ জন অসহায় পাহাড়ি ও বাঙালি নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাইমেশিন ও সনদপত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা৩০ মিঃ দিকে দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাইমেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সেলাই কাজের ওপর দক্ষ করে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে সেলাইমেশিন ও প্রশিক্ষণের সনদ দেওয়া হয়।
সেলাইমেশিন ও সনদপত্র পেয়ে সুবিধাভোগী নারীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ৃ তারা বলেন, এ প্রশিক্ষণ ও সেলাইমেশিনের মাধ্যমে নিজেদের আয় করার সুযোগ তৈরি হবে এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারবেন।
স্থানীয়ভাবে এমন প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত থাকলে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com