খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজারিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং স্থানীয় জনগণের মধ্যে আস্থা জোরদারে দীঘিনালা জোনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com