নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ফেনীতে দিনব্যাপী সরকারি কর্মসূচিতে যোগ দিতে সড়কপথে ঢাকা ছাড়ার সময় রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
[caption id="attachment_19831" align="alignleft" width="225"] ছবির ক্যাপশন:
ফেনীর উদ্দেশে যাত্রাকালে রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।[/caption]
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম ফেনী সফর।
প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকা অতিক্রমকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাঁর গাড়িবহরকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর ফেনী সফরে পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ এবং রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ
বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
সরকা তথ্য অনুযায়ী, কৃষ
ক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ে প্রথম ধাপে ১ লাখ ১০ হাজারের বেশি কৃষককে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে ১ লাখের বেশি কৃষক কৃষি উপকরণ সহায়তা পাওয়ার কথা রয়েছে। ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক মুদ্রিত কৃষক কার্ড পাবেন বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি উন্নয়ন কর্মসূচি উদ্বোধন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কার্ড বিতরণকে ঘিরে দিনব্যাপী কর্মসূচি রয়েছ
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com