ঢাকা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 21 Jun 2026 03:45:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ঢাকা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 গাজীপুরের মাওনা উত্তর পাড়ায় জাবের স্পিনিং মিল সংলগ্ন এলাকায় ময়লার স্তূপে চরম দুর্ভোগ: বারবার অভিযোগেও মিলছে না সমাধান https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721 https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721#respond Sun, 21 Jun 2026 03:45:06 +0000 https://dailyaparadhchakra.com/?p=18721 গাজীপুর জেলার মাওনা উত্তর পাড়া এলাকায় জাবের স্পিনিং মিল-এর পাশ্ববর্তী বিস্তীর্ণ এলাকা এখন যেন অঘোষিত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান এবং আশপাশের বাসা-বাড়ি থেকে প্রতিনিয়ত এখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপনকে করে তুলেছে দুর্বিষহ।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার স্থান না থাকায় এবং যথাযথ তদারকির অভাবে প্রতিদিনই ট্রাক, ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে এখানে আবর্জনা এনে ফেলা হচ্ছে। প্লাস্টিক, পচনশীল বর্জ্য, শিল্পকারখানার অবশিষ্টাংশসহ নানা ধরনের ময়লা জমে বিশাল স্তূপ তৈরি হয়েছে। বৃষ্টিপাত হলে এসব ময়লা পানির সঙ্গে মিশে আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করছে।

এলাকাবাসীর অভিযোগ, এই দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। মশা-মাছির উপদ্রবও বেড়ে গেছে কয়েকগুণ, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “এখানে বসবাস করা এখন কঠিন হয়ে পড়েছে। সারাক্ষণ দুর্গন্ধে থাকা যায় না। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ এসে দেখেও না।”

আরেক বাসিন্দা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা একাধিকবার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। তারা এসে দেখে গেছেন, আশ্বাসও দিয়েছেন—কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই স্থানে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং একটি পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকাকে বসবাসযোগ্য করে তোলার জোর দাবি জানান তারা।

সচেতন মহলের মতে, বিষয়টি শুধু স্থানীয় সমস্যা নয়; এটি

স্থানে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং একটি পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু

জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


গাজীপুরের মাওনা উত্তর পাড়ার এই সমস্যাটি দীর্ঘদিনের হলেও এখন তা চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের বারবার অভিযোগ সত্ত্বেও সমাধান না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721/feed 0
যাত্রীবাহী বাসে মাল পরিবহন, চাঁদাবাজি ও নৈরাজ্য: দেখার কেউ নেই, চাপে সাধারণ মানুষ https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717#respond Sun, 21 Jun 2026 03:19:13 +0000 https://dailyaparadhchakra.com/?p=18717 দেশের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাসগুলো ধীরে ধীরে “মালের বাহি বাসে” পরিণত হচ্ছে—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যাত্রী পরিবহনের পরিবর্তে অতিরিক্ত মালামাল বহন, যত্রতত্র থামা এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হচ্ছে ভোগান্তি ও ঝুঁকি।

ভুক্তভোগীদের দাবি, অনেক বাসে যাত্রীদের চেয়ে মালামালের গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। এতে করে যাত্রীরা গাদাগাদি করে চলাচল করতে বাধ্য হচ্ছেন, এমনকি অনেক সময় নিরাপত্তাহীন অবস্থায় যাত্রা করতে হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার রুটগুলোতে এই সমস্যা আরও প্রকট।

এদিকে অভিযোগ উঠেছে, পরিবহন সংশ্লিষ্ট কিছু অসাধু চক্র “সমিতি”র নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। বিভিন্ন স্ট্যান্ড ও সড়কের নির্দিষ্ট পয়েন্টে বাস থামিয়ে আদায় করা হচ্ছে অবৈধ টাকা, যার কোনো বৈধ রসিদ বা নিয়ম নেই। এতে পরিবহন খরচ বাড়ছে, আর সেই চাপ পড়ছে সাধারণ যাত্রীদের উপর।

স্থানীয়দের মতে, প্রশাসনিক নজরদারির অভাব এবং কার্যকর নির্দেশনার অনুপস্থিতির কারণেই এই নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বাস মালিক ও চালকদের মধ্যে দায়িত্বহীনতা বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে কঠোর তদারকি, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং যাত্রীবাহী বাসে মাল পরিবহন নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

সাধারণ মানুষের প্রশ্ন—এভাবে আর কতদিন চলবে? জনগণ কি শুধুই শোষণের শিকার হয়ে থাকবে, নাকি কোনোদিন মিলবে স্বস্তি ও নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা?

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717/feed 0
মোহনগঞ্জে ছাত্রদল কমিটি ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সমন্বয় সভা https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700 https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700#respond Sun, 21 Jun 2026 02:30:28 +0000 https://dailyaparadhchakra.com/?p=18700 নেত্রকোনার মোহনগঞ্জে আসন্ন ছাত্রদলের সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ তারিখ সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-এর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মোহনগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি সফল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কমিটি উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দলীয় ঐক্য জোরদার এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই একটি সফল কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কমিটির বিকল্প নেই। এ কমিটির গঠন নিয়ে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীরা সামনে আসবে, যা ভবিষ্যতে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই কমিটি গটন নিয়ে সফল করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা কমিটি তালিকা ঘিরে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, কমিটি গঠন নিয়ে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। প্রতিটি ইউনিটে যোগাযোগ বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর এ ধরনের বড় আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সমাপনী:
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোহনগঞ্জ ছাত্রদলের আসন্ন কমিটির গঠন নিয়ে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল আয়োজন হিসেবে সম্পন্ন হবে। এর মাধ্যমে সংগঠনের ভিত আরও মজবুত হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা মনে করেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700/feed 0
বন্দরে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/18/18626 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/18/18626#respond Thu, 18 Jun 2026 11:23:49 +0000 https://dailyaparadhchakra.com/?p=18626 নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পুরান বন্দর কলাবাগ এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত সাথী আক্তার (৩৫) মিরপুর এলাকার রাজু মিয়ার মেয়ে বলে জানা যায়। সাথী আক্তার ও তার স্বামী জনি প্রায় ৪ বছর যাবত ওই বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ১৭ জুন বুধবার বিকেলেই ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী জনি (৪৭) পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জনি পেশায় একজন নাপিত ছিলেন। প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি ধারালো ছুরি দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই জনি দ্রুত বাসা থেকে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনি ও সাথী আক্তার দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ে লামিয়া (১৭) ঘটনার সময় শ্বশুরবাড়িতে ছিলো। অপরদিকে ছেলে আমান (১৪) বছর বয়সী ঢাকায় কর্মরত রয়েছে বিধায় অন্য কেউ বাসায় ছিলো না।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই কোন না কোন সময় যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি ঝগড়া-বিবাদ হতোই। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর থানা পুলিশ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক জনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/18/18626/feed 0
জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/2026/06/15/18513 https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/2026/06/15/18513#respond Mon, 15 Jun 2026 13:50:28 +0000 https://dailyaparadhchakra.com/?p=18513 জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, মহান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মোট তিনটি জাতীয় বেতন স্কেল সফলভাবে বাস্তবায়িত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সময়োপযোগী বেতন কাঠামো নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পরিষদের পক্ষ থেকে বলা হয়, গত ১১ জুন ২০২৬ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশন এবং অন্যান্য দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে। ঘোষিত বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যুগোপযোগী ও বাস্তবসম্মত নতুন পে-স্কেল প্রবর্তনের যে অঙ্গীকার করেছিল, তার বাস্তবায়নের পথে সরকার এগিয়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ফলে তাদের কর্মোদ্যম ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে পরিষদ আশা প্রকাশ করেছে।

সংগঠনটি জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির একটি গৌরবময় ইতিহাস রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে ১৯৭৭ সালে দ্বিতীয় জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়। পরবর্তীতে বিএনপি সরকারের আমলে ১৯৯১ সালে চতুর্থ জাতীয় বেতন স্কেল এবং ২০০৫ সালে ষষ্ঠ জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হয়।

তবে বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অর্জন ‘সিলেকশন গ্রেড’ ও ‘টাইম স্কেল’ সুবিধা বাতিল করা হয়েছিল। জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে পরিষদ বলেছে, এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা পূরণ হবে এবং কর্মক্ষেত্রে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ আশা প্রকাশ করেছে যে, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8/2026/06/15/18513/feed 0
পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৪ গ্রেপ্তার, আটক আরও ৭ https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404 https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404#respond Fri, 12 Jun 2026 13:33:39 +0000 https://dailyaparadhchakra.com/?p=18404 মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় আরও ৭ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত নিষিদ্ধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক মামলার আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ও আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18404/feed 0
মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীতে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি লুৎফুজ্জামান বাবরের https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18338 https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18338#respond Tue, 09 Jun 2026 19:36:26 +0000 https://dailyaparadhchakra.com/?p=18338

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর বার্তা দিয়েছেন। তিনি দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন।

সম্প্রতি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানার দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসাধারণের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় এমপি বাবর বলেন, “কোনো অন্যায়ের সাথে আমি আপস করব না। যে যত বড় নেতাই হোক না কেন, অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।” তাঁর এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দৃঢ় বার্তা পৌঁছে যায় যে, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বা অপরাধ আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় তিনি বিশেষভাবে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করেন:

প্রথমত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সকল প্রকল্প স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী থানার দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায়

দ্বিতীয়ত, যুবসমাজকে রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে হবে। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তৃতীয়ত, দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দুর্নীতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্টভাবে জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ করলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (সাবেক ভিপি) এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এমপি বাবরের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বলেন, তারা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

সর্বশেষে, মাননীয় সংসদ সদস্য সকল নেতাকর্মীকে জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/06/10/18338/feed 0
মদনগঞ্জে নীরব প্রতিবাদ—রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে জনতার ঐক্য https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17559 https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17559#respond Sun, 24 May 2026 16:41:45 +0000 https://dailyaparadhchakra.com/?p=17559 মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী অসংখ্য শিশু ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের ঐতিহাসিক বটতলায় ২৪ মে রবিবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে বলেন, আমরা দেখছি দেশে আইন-শৃঙ্খলার অবনতির কারণে দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীগণ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। “নারীকে সম্মান কর সমাজকে সুন্দর করো” “নারী ও শিশু নির্যাতন বন্ধ কর” “ধর্ষকদের দ্রুত আইনে বিচার চাই” “শিশু হত্যাকারীদের দ্রুত আইনে বিচার চাই ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে”এসকল সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মদনগঞ্জের ঐতিহাসিক বটতলা।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17559/feed 0
ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় এবং সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532 https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532#respond Sat, 23 May 2026 12:04:26 +0000 https://dailyaparadhchakra.com/?p=17532 ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন, রাজনৈতিক প্রভাব, পরিচয় সংকট এবং সংখ্যালঘু অধিকার প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় এবং সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক ও পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকি।

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানে সব ধর্ম ও মতের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার ভোগ করে। ভারতে সেই পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা প্রয়োজন।”

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব মো. শাহ আলম। তার প্রবন্ধে তিনি ভারতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ, সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে পরিচয়ের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, “সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট ভবিষ্যতে আরও গভীর হতে পারে।”

সেমিনারের সভাপতিত্ব করেন ফ্রেন্ডস এন্ড হিউম্যানিটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক দায়িত্ব। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

সভাপতি তার বক্তব্যে আরও বলেন, “বিশ্বের যেখানেই সংখ্যালঘু নির্যাতিত হবে, সেখানেই আমাদের কণ্ঠ সোচ্চার হতে হবে। নীরবতা অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার শামিল।”

সেমিনারে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে বক্তারা মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয় নিয়ে আরও গবেষণা ও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93/2026/05/23/17532/feed 0
জাতীয় প্রেস ক্লাবে নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগের আহ্বান: চৌধুরী এ্যানি এমপি https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/05/23/17522 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/05/23/17522#respond Sat, 23 May 2026 10:05:37 +0000 https://dailyaparadhchakra.com/?p=17522 ঢাকা, ২৩ মে:
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তাফাজল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আজ এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নদী রক্ষা, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে জোরালো বক্তব্য দেন মাননীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চৌধুরী এ্যানি এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের নদীগুলোকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। নদী দখল, দূষণ এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের জলসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি এ সময় সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারি বাড়ানো না গেলে টেকসই সমাধান সম্ভব নয়।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি উল্লেখ করেন, কমিশন ইতোমধ্যে বিভিন্ন নদী পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথাও জানান তিনি।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারি সংগঠন এবং সাধারণ জনগণের অংশগ্রহণ ছাড়া নদী রক্ষা সম্ভব নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, পরিবেশবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদরা। বক্তারা নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি নদী ও পরিবেশ সংরক্ষণে নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/05/23/17522/feed 0