সারাদেশ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 22 Jun 2026 09:55:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg সারাদেশ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 রাজনৈতিক মামলায় দীঘিনালায় দুই আসামি গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2026/06/22/18774 https://dailyaparadhchakra.com/crime/2026/06/22/18774#respond Mon, 22 Jun 2026 09:55:12 +0000 https://dailyaparadhchakra.com/?p=18774 খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন ২০২৬) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহামদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেরুং বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।
পুলিশ জানায়, তারা দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ ০৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত আসামি। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা হয়েছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/22/18774/feed 0
গাজীপুরের মাওনা উত্তর পাড়ায় জাবের স্পিনিং মিল সংলগ্ন এলাকায় ময়লার স্তূপে চরম দুর্ভোগ: বারবার অভিযোগেও মিলছে না সমাধান https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721 https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721#respond Sun, 21 Jun 2026 03:45:06 +0000 https://dailyaparadhchakra.com/?p=18721 গাজীপুর জেলার মাওনা উত্তর পাড়া এলাকায় জাবের স্পিনিং মিল-এর পাশ্ববর্তী বিস্তীর্ণ এলাকা এখন যেন অঘোষিত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান এবং আশপাশের বাসা-বাড়ি থেকে প্রতিনিয়ত এখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপনকে করে তুলেছে দুর্বিষহ।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার স্থান না থাকায় এবং যথাযথ তদারকির অভাবে প্রতিদিনই ট্রাক, ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে এখানে আবর্জনা এনে ফেলা হচ্ছে। প্লাস্টিক, পচনশীল বর্জ্য, শিল্পকারখানার অবশিষ্টাংশসহ নানা ধরনের ময়লা জমে বিশাল স্তূপ তৈরি হয়েছে। বৃষ্টিপাত হলে এসব ময়লা পানির সঙ্গে মিশে আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করছে।

এলাকাবাসীর অভিযোগ, এই দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। মশা-মাছির উপদ্রবও বেড়ে গেছে কয়েকগুণ, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “এখানে বসবাস করা এখন কঠিন হয়ে পড়েছে। সারাক্ষণ দুর্গন্ধে থাকা যায় না। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ এসে দেখেও না।”

আরেক বাসিন্দা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা একাধিকবার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। তারা এসে দেখে গেছেন, আশ্বাসও দিয়েছেন—কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই স্থানে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং একটি পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকাকে বসবাসযোগ্য করে তোলার জোর দাবি জানান তারা।

সচেতন মহলের মতে, বিষয়টি শুধু স্থানীয় সমস্যা নয়; এটি

স্থানে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং একটি পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু

জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


গাজীপুরের মাওনা উত্তর পাড়ার এই সমস্যাটি দীর্ঘদিনের হলেও এখন তা চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের বারবার অভিযোগ সত্ত্বেও সমাধান না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18721/feed 0
যাত্রীবাহী বাসে মাল পরিবহন, চাঁদাবাজি ও নৈরাজ্য: দেখার কেউ নেই, চাপে সাধারণ মানুষ https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717#respond Sun, 21 Jun 2026 03:19:13 +0000 https://dailyaparadhchakra.com/?p=18717 দেশের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাসগুলো ধীরে ধীরে “মালের বাহি বাসে” পরিণত হচ্ছে—এমন অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যাত্রী পরিবহনের পরিবর্তে অতিরিক্ত মালামাল বহন, যত্রতত্র থামা এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হচ্ছে ভোগান্তি ও ঝুঁকি।

ভুক্তভোগীদের দাবি, অনেক বাসে যাত্রীদের চেয়ে মালামালের গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। এতে করে যাত্রীরা গাদাগাদি করে চলাচল করতে বাধ্য হচ্ছেন, এমনকি অনেক সময় নিরাপত্তাহীন অবস্থায় যাত্রা করতে হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার রুটগুলোতে এই সমস্যা আরও প্রকট।

এদিকে অভিযোগ উঠেছে, পরিবহন সংশ্লিষ্ট কিছু অসাধু চক্র “সমিতি”র নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। বিভিন্ন স্ট্যান্ড ও সড়কের নির্দিষ্ট পয়েন্টে বাস থামিয়ে আদায় করা হচ্ছে অবৈধ টাকা, যার কোনো বৈধ রসিদ বা নিয়ম নেই। এতে পরিবহন খরচ বাড়ছে, আর সেই চাপ পড়ছে সাধারণ যাত্রীদের উপর।

স্থানীয়দের মতে, প্রশাসনিক নজরদারির অভাব এবং কার্যকর নির্দেশনার অনুপস্থিতির কারণেই এই নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বাস মালিক ও চালকদের মধ্যে দায়িত্বহীনতা বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে কঠোর তদারকি, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং যাত্রীবাহী বাসে মাল পরিবহন নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

সাধারণ মানুষের প্রশ্ন—এভাবে আর কতদিন চলবে? জনগণ কি শুধুই শোষণের শিকার হয়ে থাকবে, নাকি কোনোদিন মিলবে স্বস্তি ও নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা?

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/06/21/18717/feed 0
গাজীপুর–ভবানীপুর–ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের কারণে বাড়ছে যানজট, প্রশাসন নীরব https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18714 https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18714#respond Sun, 21 Jun 2026 02:41:57 +0000 https://dailyaparadhchakra.com/?p=18714 গাজীপুরের ভবানীপুর হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সম্প্রতি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, তাকওয়া পরিবহন নামের একটি বাস সার্ভিসের অনিয়ন্ত্রিত চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে এই যানজট দিন দিন বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাকওয়া পরিবহনের বাসগুলো নির্ধারিত স্টপেজ উপেক্ষা করে যাত্রী তুলছে ও নামাচ্ছে। এতে করে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা প্রতিদিন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা ও তদারকির অভাবকেই এই সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন তারা।
বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে কঠোর নজরদারি, নির্দিষ্ট স্টপেজ নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রয়োগ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সাধারণ মানুষের প্রশ্ন—কবে নাগাদ এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে, আর কেনই বা প্রশাসন এখনো নীরব

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/21/18714/feed 0
মোহনগঞ্জে ছাত্রদল কমিটি ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সমন্বয় সভা https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700 https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700#respond Sun, 21 Jun 2026 02:30:28 +0000 https://dailyaparadhchakra.com/?p=18700 নেত্রকোনার মোহনগঞ্জে আসন্ন ছাত্রদলের সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ তারিখ সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-এর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মোহনগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি সফল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ কমিটি উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দলীয় ঐক্য জোরদার এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই একটি সফল কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কমিটির বিকল্প নেই। এ কমিটির গঠন নিয়ে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীরা সামনে আসবে, যা ভবিষ্যতে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই কমিটি গটন নিয়ে সফল করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা কমিটি তালিকা ঘিরে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, কমিটি গঠন নিয়ে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। প্রতিটি ইউনিটে যোগাযোগ বৃদ্ধি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর এ ধরনের বড় আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সমাপনী:
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোহনগঞ্জ ছাত্রদলের আসন্ন কমিটির গঠন নিয়ে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল আয়োজন হিসেবে সম্পন্ন হবে। এর মাধ্যমে সংগঠনের ভিত আরও মজবুত হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তারা মনে করেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/06/21/18700/feed 0
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/20/18683 https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/20/18683#respond Sat, 20 Jun 2026 11:46:11 +0000 https://dailyaparadhchakra.com/?p=18683 ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ঝিনাইদহ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকার মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলেও তা জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জেলা শহরে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি জানিয়ে বলেন, এতে জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। অবিলম্বে এ ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/20/18683/feed 0
‎সিলেটের দক্ষিণ সুরমায় সাড়াশি অভিযানে আটক ২১, একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ধরাছোঁয়ার বাহিরে মজনু-রহিমা-হাবিব https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665 https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665#respond Fri, 19 Jun 2026 16:57:43 +0000 https://dailyaparadhchakra.com/?p=18665
‎সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে মাত্র চার ঘণ্টায় ১১০ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্র জানায়, মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী-এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোতোয়ালি , জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা ও শাহপরাণ থানার আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। এছাড়া মোগলাবাজার থানার অভিযান চলে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
‎অভিযানে দক্ষিণ সুরমা থানা থেকে ২১ জনকে আটক করা হয়।

‎এসএমপির সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
‎পুলিশ জানিয়েছে, মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে আটক মিজান নামের একব্যক্তিকে বড় অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
‎একাধিক মামলার আসামি ‘গাঁজা সম্রাজ্ঞী’ রহিমা

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার ও পুলিশ রেকর্ড অনুযায়ী, আলোচিত মাদক ব্যবসায়ী রহিমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-২২/২২৯ (২৩/০৮/২০২১) অনুযায়ী, পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ ধারায় তিনি চার্জশিটভুক্ত আসামি। এছাড়া এফআইআর নং-৬/২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), ১৯(ক)/৪১ ধারায় দায়েরকৃত মামলাতেও রহিমা চার্জশিটভুক্ত।

স্থানীয়দের ভাষ্য, এসব মামলার পরও রহিমা ও তার তার ভাই মিজান চক্রের কার্যক্রমে কোনো দৃশ্যমান ভাটা পড়েনি-বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এছাড়াও গাজা সম্রাজ্ঞী রহিমা ও তার স্বামী অপরাধ জগতের নতুন ডন মজনু রয়েছে ধরাছোয়ার বাহিরে। স্থানীয়রা জানান অভিযানের সময় পুলিশের উপর হামলা ও অবরুদ্ধ করে মজনু বাহিনী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665/feed 0
ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18657 https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18657#respond Fri, 19 Jun 2026 16:46:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=18657  

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট।

ঝিনাইদহের ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃতঃ আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18657/feed 0
কুষ্টিয়ার তালবাড়িয়া ও রানাখড়িয়া পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব দৈনিক প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব লুট https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/19/18656 https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/19/18656#respond Fri, 19 Jun 2026 16:42:51 +0000 https://dailyaparadhchakra.com/?p=18656  

মিরপুর উপজেলার তালবাড়িয়া ও রানাখড়িয়া সবজিপাড়া সরদার ঘাটে কোনো সরকারি ইজারা ছাড়াই পদ্মা নদী থেকে দিন-রাত অবৈধভাবে হচ্ছে বালু উত্তোলন। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট ও নদীপথের সশস্ত্র সন্ত্রাসীদের ছত্রছায়ায় প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এতে সরকার প্রতি মাসে হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব । পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদী তীরের জনবসতি এবং নিকটবর্তী কয়েকটি সেতুর স্থায়িত্ব নিয়েও বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে প্রতিদিন মোটা অংকের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু বাণিজ্য চালিয়ে আসছে এই সিন্ডিকেটটি। যদিও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। দৈনিক শতাধিক নৌকায় বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের দুটি স্থানের মধ্যে একটি তালবাড়িয়া ও রানাখড়িয়া সবজিপাড়া (সরদার ঘাট) থেকে প্রতিদিন প্রায় ১০০টি নৌকায় বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায় , তালবাড়িয়া ও সরদার ঘাট থেকে অবৈধভাবে ভালো উত্তোলনকারী রেজন মণ্ডল, শামিম সাদ্দার, সাইফুল কবিরাজ, রাজা কবিরাজ, মিঠু চেয়ারম্যান ও রকি নামের কয়েকজনের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রতিদিন প্রায় ৬০টি নৌকায় বালু উত্তোলন করছে। প্রতিটি নৌকায় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের বালু পরিবহন করা হয়। সে হিসাবে শুধু এই ঘাট থেকেই প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকার বালু উত্তোলন হচ্ছে। অন্যদিকে রানাখড়িয়া সবজিপাড়া (সরদার ঘাট) থেকে প্রতিদিন গড়ে ৪০টি নৌকায় বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। প্রতিটি নৌকার বালুর মূল্য প্রায় ৫০ হাজার টাকা হিসেবে এখান থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার বালু তোলা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, দুটি ঘাট মিলিয়ে প্রতিদিন প্রায় ৪৫ লাখ টাকার বালু দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যশোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেটের বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের পেছনে একটি রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, সাবেক তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হান্নান চেয়ারম্যানের মালিকানাধীন বালু আনলোডিং যন্ত্র ব্যবহার করেই বালু উত্তোলন করা হচ্ছে। এ চক্রের সঙ্গে নদীপথের প্রভাবশালী সন্ত্রাসীদেরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তালবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাইফুল কবিরাজ বলেন, আমি কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নই। ঘাটটি অবৈধভাবে চলছে, এটা সত্য। তবে আমি এটি পরিচালনা করি না। হরিপুরের চাঁদ নামের একজন এটি পরিচালনা করেন। অপর অভিযুক্ত শামিম সাদ্দার বলেন, আমরা দুটি প্রতিষ্ঠানের ব্লকের কাজ সাব-কন্ট্রাক্ট পেয়েছি। তাই নদীপথ থেকে বালু কিনে এনে আনলোড করছি। কে বা কারা নদী থেকে বালু তুলছে কিংবা সেটি বৈধ না অবৈধ—তা আমার জানা নেই। বিষয়টি প্রশাসনের দেখার। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, মিরপুর উপজেলায় কোনো বৈধ বালুমহাল নেই। সরকারিভাবে কোনো ঘাট ইজারা দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করলে তা সম্পূর্ণ অবৈধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ বলেন, তালবাড়িয়া বা সরদার ঘাট প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন কে বা কারা অর্থ লেনদেন করছে, তা আমার জানা নেই। প্রশাসন এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। স্থানীয় সচেতন মহলের দাবি, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সেতু ও নদীতীর হুমকির মুখে পড়তে পারে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতা, সিন্ডিকেট সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ । একই সঙ্গে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/khulna/2026/06/19/18656/feed 0
কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও অবৈধ সামগ্রীসহ ২ আসামী আটক https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18651 https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18651#respond Fri, 19 Jun 2026 16:06:34 +0000 https://dailyaparadhchakra.com/?p=18651 কক্সবাজার সদর থানার একটি বিশেষ আভিযানিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অবৈধ সামগ্রীসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার একটি দক্ষ আভিযানিক টিম দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অবস্থিত মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের বসতবাড়িতে।

অভিযান চলাকালে বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় এবং ঘটনাস্থল থেকেই প্রধান আসামী মোহাম্মদ আমির ফায়সাল আক্তার ও তার সহযোগী মোঃ জাহিদ হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি।

তল্লাশিকালে আসামীদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৪,০০০ টাকা এবং ২টি নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল, তবে ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পেত না। এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কক্সবাজার সদর থানার কর্মকর্তারা জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18651/feed 0