রাজশাহী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 25 May 2026 19:02:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg রাজশাহী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান, বগুড়ায় প্রথম সাফল্য https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/05/26/17591 https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/05/26/17591#respond Mon, 25 May 2026 18:59:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=17591 বগুড়ায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক এজেন্টকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তার মাধ্যমে বিভিন্ন বেটিং সাইটে লেনদেন চলতো বলেও জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গত শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ বগুড়ার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদলা (কালিতলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। খাদিজা খাতুন স্থানীয় মাদলা কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
র‌্যাব-১২ সিপিসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে খাদিজা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক পোস্ট ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা Enjoy 247, VELKI Live এবং PLAY25 নামের তিনটি অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহারের কথা স্বীকার করেছেন।
জব্দকৃত অ্যাকাউন্টের তথ্য:
Enjoy 247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে ৬১৯.৩২ এবং ১,০৮৪.৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের মধ্যে ১১ জন সক্রিয় ছিল এবং মোট ২২,৬৯৫টি লেনদেনের তথ্য মিলেছে।
VELKI Live-এ ৭০.৭২ পিবিইউ ব্যালেন্স এবং ২,৮৪৬টি লেনদেন।
PLAY25-এ ৬৪৪.৫৭ মার্কিন ডলার ব্যালেন্স। গত ২৪ ঘণ্টায় এই আইডি থেকে ৪০২ ডলার মাস্টার এজেন্টের কাছে পাঠানো হয় এবং ১৪০ ডলার গ্রহণ করা হয়েছে।
আটককৃত খাদিজা খাতুনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, অনলাইন জুয়ার এ ধরনের এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime-against-women-and-children/2026/05/26/17591/feed 0
বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17549 https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17549#respond Sun, 24 May 2026 04:32:19 +0000 https://dailyaparadhchakra.com/?p=17549 বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​আটককৃতরা হলেন- সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল ওয়াহাব বর্তমানে চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশের সদস্য হলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, তারা বগুড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ডিবি পুলিশের একটি চৌকস দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে মাদক বিক্রির উদ্দেশ্যে ওই দুই পুলিশ সদস্য সেখানে পৌঁছালে হাতেনাতে ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/05/24/17549/feed 0
বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ৪৩ লাখ টাকার ঈদ বোনাস https://dailyaparadhchakra.com/politics/2026/05/23/17526 https://dailyaparadhchakra.com/politics/2026/05/23/17526#respond Sat, 23 May 2026 10:19:39 +0000 https://dailyaparadhchakra.com/?p=17526 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৩ লাখ ৫৫ হাজার টাকার বিশেষ ঈদ বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বোনাসের চেক গ্রহণ করেন বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে। উৎসবের মুখে তাদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী যে আন্তরিকতা ও উদারতা দেখিয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও উল্লেখ করেন, “নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদান ও স্বীকৃতি তাদের দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”
প্রসঙ্গত, গত ১৮ মে এম আর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ঈদের আগে এই বোনাস প্রাপ্তিতে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2026/05/23/17526/feed 0
প্রবাসীর উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার, স্বস্তি ফিরল ২০ গ্রামের মানুষের মাঝে https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/05/16/17358 https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/05/16/17358#respond Sat, 16 May 2026 17:04:23 +0000 https://dailyaparadhchakra.com/?p=17358 ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ। অবশেষে স্থানীয় এক প্রবাসীর মানবিক উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কার কাজ। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের তরুণ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই অংশ নিয়েছেন সড়ক সংস্কারের কাজে। কেউ মাথায় করে ইট বহন করছেন, কেউ হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন, আবার কেউ গর্ত ভরাট করছেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙা অংশগুলো মেরামত করা হচ্ছে। পুরো এলাকায় যেন তৈরি হয়েছে এক ব্যতিক্রমী মানবিকতার চিত্র।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে ছোট ছোট পুকুরে পরিণত হতো। ফলে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটেছে। বিশেষ করে কৃষকদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। মাঠ থেকে ধান, পাট, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ গুনতে হতো তাদের।
কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন,
‘এই রাস্তাটার কারণে আমরা বছরের পর বছর কষ্ট করেছি। বৃষ্টির দিনে হাঁটাও কষ্টকর হয়ে যেত। এখন রাস্তা সংস্কার হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।’
স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন,’নারিকেলবাড়িয়া ও কুশাবাড়িয়া বাজারের ব্যবসা-বাণিজ্যের জন্য এই সড়ক খুব গুরুত্বপূর্ণ। রাস্তার কারণে ক্রেতা ও যানবাহন আসতে চাইত না। এখন অন্তত চলাচলের পরিবেশ তৈরি হচ্ছে।’
অটোরিকশা চালক সোহেল রানা বলেন,
‘আগে এই রাস্তায় গাড়ি চালাতে গেলে প্রায়ই গাড়ির স্প্রিং ও চাকা নষ্ট হতো। যাত্রীরাও ভয় পেত। এখন রাস্তা ঠিক হওয়ায় আমরা অনেক স্বস্তিতে আছি।’

অবহেলিত সড়ক সংস্কারে প্রবাসীর হাত
প্রবাসীর ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার হওয়ায় এলাকায় ব্যাপক প্রশংসা

স্থানীয় কৃষক রহিম উদ্দিন বলেন,’আমাদের ফসল বাজারে নিতে খুব সমস্যা হতো। গাড়ি ঢুকতে চাইত না। এখন রাস্তা কিছুটা ভালো হওয়ায় কৃষকরাও উপকৃত হবে।’
জানা গেছে, মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানতে পেরে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন মালয়েশিয়া প্রবাসী আজিম হোসাইন। তিনি কুয়ালালামপুর শাখা যুবদলের নেতা এবং কুশাবাড়িয়া গ্রামের গোলাম নবী বিশ্বাসের ছেলে। নিজ অর্থায়নে রাস্তার জন্য ইট ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় সংস্কার কাজ।
মুঠোফোনে প্রবাসী আজিম হোসাইন বলেন,
‘বিদেশে থাকলেও গ্রামের মানুষের কষ্টের কথা শুনে খুব খারাপ লেগেছে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। গ্রামের মানুষের উপকার হলেই আমি আনন্দ পাই।’
এলাকাবাসী জানান,দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সেখানে একজন প্রবাসীর ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার হওয়ায় এলাকায় ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি,সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সড়কটি স্থায়ীভাবে পাকাকরণ করা হোক। কারণ এই সড়ক দিয়েই কুশাবাড়িয়া, মিয়াকুন্ডু, মাড়ুন্দী, মুক্তারামপুর, ধনঞ্জয়পুর, টিকারি ও দহকোলাসহ আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/05/16/17358/feed 0
শিশু মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত: শজিমেক হাসপাতালে কর্মবিরতি https://dailyaparadhchakra.com/health/2026/05/15/17338 https://dailyaparadhchakra.com/health/2026/05/15/17338#respond Thu, 14 May 2026 21:08:42 +0000 https://dailyaparadhchakra.com/?p=17338 শিশু মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত: শজিমেক হাসপাতালে কর্মবিরতি

​বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং চার দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে হাসপাতালের জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের স্বজনরা।

​ঘটনার প্রেক্ষাপট
​হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা গেছে, বগুড়া শহরের মালগ্রাম ডাবতলা এলাকার ৫ মাস বয়সী শিশু নিহান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সোমবার শজিমেক হাসপাতালে ভর্তি হয়। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হলে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে রোগীর স্বজনরা এক নারী চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
​ঘটনার পর হাসপাতালের আনসার সদস্যরা মৃত শিশুর কয়েকজন স্বজনকে আটক করলেও, রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
​ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবি
​আন্দোলনরত চিকিৎসকরা তাঁদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবি পেশ করেছেন।

দাবিগুলো হলো:
১. চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা।
২. হাসপাতালের প্রতিটি ওয়ার্ডকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা।
৩. ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
৪. প্রশাসনের পক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

​কর্তৃপক্ষের বক্তব্য
​বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. আফসারুল হাবিব রোজ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। প্রতিটি রোগীর সঙ্গে একাধিক স্বজন আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মৃত শিশুর পরিবারের চারজন নারী সদস্য উপস্থিত ছিলেন, তারা এক নারী ইন্টার্ন চিকিৎসকের গায়ে হাত তুলেছেন এবং তাঁর নিকাব খোলার চেষ্টা করেছেন, যা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক।”
​ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত ৯টা পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি অব্যাহত ছিল। দাবি আদায় না হলে পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

]]>
https://dailyaparadhchakra.com/health/2026/05/15/17338/feed 0
অনৈতিক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, কৃষকদের সহায়তা জোরদার;মির্জা ফখরুল https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/04/25/17198 https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/04/25/17198#respond Sat, 25 Apr 2026 04:08:04 +0000 https://dailyaparadhchakra.com/?p=17198 স্থানীয় সরকার,পর্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,হঠাৎ করে একটা দূর্যোগ দেখা দিয়েছে। ইরান, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধ। এ দূর্যোগের প্রভাবে আমাদের দেশের জ¦ালানী ফিলিং স্টেশনগুলোতে তেলের দীর্ঘ লাইন নিয়ে সৃষ্ট পরিস্থিতি, এটা অনেকটাই কৃত্তিম। দেশে তেলের প্রকৃত কোনো সংকট নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকান্ডের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকার বিষয়টি সমাধানে কাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

মির্জা আলমগীর বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই, তেলের সংকট সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে। কিছু অসাধু চক্র তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকান্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কৃষকরা সবসময়ই মার খায়। এবারো তারা আলুতে বিশাল মার খেয়েছে। তারা দাম পায়নি। তাদের উৎপাদন খরচটাও ওঠেনি। আমরা আমাদের এসব কৃষক ভাইদের জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। ইতোমধ্যেই তাদের কৃষক কার্ড দেয়ার কাজ চলছে। এছাড়াও কৃষকরা তাদের উৎপাদিত পন্য যাতে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে সেজন্য কৃষিভিত্তিক এলাকা গুলিতে আমরা কৃষিপন্য সংরক্ষণের জন্য কৃষি জোন ও কৃষি হীমাগার তৈরী করবো। কৃষক বাঁচলে তবেই আমরা বাঁচবো।

তিনি আরও উøেল্লখ করেন, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা এবং ৮০ পরিবারকে ৬ হাজার ২৫০ টাকা প্রদান করেন। জেলা পরিষদের পক্ষ থেকে ৭০ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৬০ পরিবারকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়। এছাড়া ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।
এসময় মোট প্রায় ২০ কোটি টাকার অনুদান প্রদান করা হয়। এর মধ্যে আরও রয়েছে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগাহ এবং ১টি শ্মশান সহ মোট ২৯৪টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাযরুল আলম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/rajshahi/2026/04/25/17198/feed 0
দায়িত্বশীল গণমাধ্যম গঠনে রাজশাহীতে “অপরাধ চক্র”-এর প্রশিক্ষণ আয়োজন https://dailyaparadhchakra.com/media/2026/04/23/17163 https://dailyaparadhchakra.com/media/2026/04/23/17163#respond Thu, 23 Apr 2026 04:22:47 +0000 https://dailyaparadhchakra.com/?p=17163 রাজশাহীতে “ অপরাধ চক্র”-এর নবযাত্রা: ৯ জেলার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধ চক্র”কে নতুন আঙ্গিকে সাজানোর লক্ষ্যে রাজশাহীতে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

 

অপরাধ চক্র”-কে নতুন আঙ্গিকে সাজানোর লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা। রাজশাহী বিভাগের আওতাধীন ৯টি জেলার নবনির্বাচিত সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই সভাটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি “অপরাধ চক্র”-এর বিশেষ প্রতিনিধি মেহেদি হাসানের তত্ত্বাবধান ও সঞ্চালনায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মতবিনিময় সভায় সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অতীতে কিছু প্রতিনিধির অনিয়ম, সংস্থার নাম ব্যবহার করে অপকর্ম পরিচালনা এবং এর ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

এছাড়াও, “অপরাধ চক্র”-কে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও আধুনিক গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনা উপস্থাপন করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা সংগঠনের নতুন রূপায়ণ পরিকল্পনাকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ “অপরাধ চক্র”-কে আরও সুসংগঠিত ও কার্যকর একটি গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে।

 

]]>
https://dailyaparadhchakra.com/media/2026/04/23/17163/feed 0
নুরুল্লাপুর দাখিল মাদ্রাসায় নববর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/04/15/17101 https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/04/15/17101#respond Wed, 15 Apr 2026 03:10:20 +0000 https://dailyaparadhchakra.com/?p=17101 বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে ২-৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

]]>
https://dailyaparadhchakra.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8/2026/04/15/17101/feed 0
জমি নিয়ে বিরোধের জেরে শিবগঞ্জে হামলা, এলাকায় উত্তেজনা https://dailyaparadhchakra.com/crime/2026/03/28/17001 https://dailyaparadhchakra.com/crime/2026/03/28/17001#respond Sat, 28 Mar 2026 02:42:46 +0000 https://dailyaparadhchakra.com/?p=17001  

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের জানগ্রাম গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত মোঃ ওছমান গনি ফারুক (৩৩) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় ওছমান গনি বাদী হয়ে একই গ্রামের ৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ওছমান গনি উল্লেখ করেন, প্রতিবেশী বিবাদীদের সাথে তার পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ ২০২৬ তারিখ রাতে বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির সামনে গালিগালাজ করে। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিবাদীগণ দলবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।

​এজাহার সূত্রে জানা যায়, ১নং বিবাদী লোহার রড দিয়ে ওছমান গনিকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পিঠে লাগে। ২নং বিবাদী বাঁশের লাঠি দিয়ে ওছমান গনির ডান পায়ের হাঁটুতে আঘাত করে হাড়ভাঙা জখম করেন। এছাড়া ৩নং বিবাদী কাঠের বাটাম দিয়ে তাকে বেদম মারপিট করেন। ওছমান গনির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে অভিযুক্তরা হলেন—জানগ্রামের মৃত কাদামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), মৃত আবুল ফকিরের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪৫), জাহিদুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন (১৮), মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আজিজুল (৪৫) এবং মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সাদিকুল (৩০)।

ঘটনার সাক্ষী হিসেবে ওছমান গনির মা মোছাঃ আনজুমান আরা বেগম, বাবা মোঃ ফজলুর রহমান এবং প্রতিবেশী মোঃ মান্নান কাজীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পারিবারিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মামলা করতে কিছুটা দেরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/03/28/17001/feed 0
মাদক মামলার সাজাপ্রাপ্ত বগুড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক সাজু গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2026/03/27/16965 https://dailyaparadhchakra.com/crime/2026/03/27/16965#respond Fri, 27 Mar 2026 06:48:32 +0000 https://dailyaparadhchakra.com/?p=16965

 

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮) গ্রেফতার।
সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর নং-১৫৯/২০১৮ (শিবঃ), প্রসেস নং ২১৬/২৫ তারিখ-০১/০৯/২০২৫ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ১(ক) এর মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮) গ্রেফতার এড়াতে বগুড়া শহরের খান্দার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল বগুড়া শহরের খান্দার এলাকায় অভিযান পরিচালনা করে, উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮), পিতা মোঃ শাহজাহান হক, গ্রাম-ঠনঠনিয়া নতুনপাড়া, থানা-সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/03/27/16965/feed 0