সিলেট – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 19 Jun 2026 16:58:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg সিলেট – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 ‎সিলেটের দক্ষিণ সুরমায় সাড়াশি অভিযানে আটক ২১, একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ধরাছোঁয়ার বাহিরে মজনু-রহিমা-হাবিব https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665 https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665#respond Fri, 19 Jun 2026 16:57:43 +0000 https://dailyaparadhchakra.com/?p=18665
‎সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে মাত্র চার ঘণ্টায় ১১০ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্র জানায়, মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী-এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোতোয়ালি , জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা ও শাহপরাণ থানার আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। এছাড়া মোগলাবাজার থানার অভিযান চলে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
‎অভিযানে দক্ষিণ সুরমা থানা থেকে ২১ জনকে আটক করা হয়।

‎এসএমপির সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
‎পুলিশ জানিয়েছে, মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে আটক মিজান নামের একব্যক্তিকে বড় অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
‎একাধিক মামলার আসামি ‘গাঁজা সম্রাজ্ঞী’ রহিমা

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার ও পুলিশ রেকর্ড অনুযায়ী, আলোচিত মাদক ব্যবসায়ী রহিমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-২২/২২৯ (২৩/০৮/২০২১) অনুযায়ী, পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ ধারায় তিনি চার্জশিটভুক্ত আসামি। এছাড়া এফআইআর নং-৬/২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), ১৯(ক)/৪১ ধারায় দায়েরকৃত মামলাতেও রহিমা চার্জশিটভুক্ত।

স্থানীয়দের ভাষ্য, এসব মামলার পরও রহিমা ও তার তার ভাই মিজান চক্রের কার্যক্রমে কোনো দৃশ্যমান ভাটা পড়েনি-বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এছাড়াও গাজা সম্রাজ্ঞী রহিমা ও তার স্বামী অপরাধ জগতের নতুন ডন মজনু রয়েছে ধরাছোয়ার বাহিরে। স্থানীয়রা জানান অভিযানের সময় পুলিশের উপর হামলা ও অবরুদ্ধ করে মজনু বাহিনী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/19/18665/feed 0
সিলেট টিটিসির ড্রাইভারকে ঘিরে অনিয়ম, মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ https://dailyaparadhchakra.com/crime/2026/06/18/18645 https://dailyaparadhchakra.com/crime/2026/06/18/18645#respond Thu, 18 Jun 2026 12:04:16 +0000 https://dailyaparadhchakra.com/?p=18645 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আগত উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্বরত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম ১ লক্ষ টাকা ঘুষের বিনিমিয়ে তার পক্ষে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে সামাজিক সংগঠন সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে ৮ জুন ২০২৬ইং (সোমবার) সকাল ১১ টায় সংগঠনের সদস্যরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রেরণ  করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট টিটিসিতে ২০ বছর ধরে কর্মরত দুনীর্তিবাজ কোটি টাকার ড্রাইভার কাজি বিল্লাল হোসেন  ক্ষমতার ধাপট কাটিয়ে চাকুরি করে আসছেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা গুরুত্ব প্রবাসী অধ্যুষিত সিলেট জেলার বেকারত্ব দূরীকরণে বিশেষ করে সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অবদান অতুলনীয়। কিন্তু কিছু সংখ্যক সিলেট বিদ্বেষী,দুনীতিবাজ কর্মকর্তা,কর্মচারীরা আওয়ামী স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘ দিন ধরে সিলেট টিটিসিতে আধিপত্য বিস্তার করে দখল করে রেখেছেনে। বিগত আওয়ামীলীগ সরকার আমল থেকে সিলেট টিটিসিতে ড্রাইভার কাজি বিল্লাল হোসেন দলীয় ভাবে আদিপত্য বিস্তার ও ক্ষমতার ধাপট লাগামহীন ভাবে ধরে রেখে ছিলেন। তিনি বিগত ২০০৬ সালের নভেম্বর হতে অদ্যবদি পর্যন্ত বহাল তাবিয়তে রয়েছেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এমপি ও মন্ত্রীদের সুপারিশ কাজে লাগিয়ে টানা ২০ বছর ধরে টিটিসিতে কর্মরত আছেন। দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার ফলে নানা ভাবে দুর্নীতি, সিলেটের স্থানীয় জনসাধাণের সাথে দূর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বিরূপ হাসি-টাট্টা, দেশী-বিদেশী পুরুষ, মহিলা তরুণীদের চরিত্র নিয়ে কটাক্ক করে থাকনে।
সিলেটে তিনি দীর্ঘ দিন কর্মরত থাকার সুবাধে সিলেটে টিটিসির আশ-পাশ এলাকা ও অফিসে কর্মকর্তা, কর্মচারীদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট।
তার রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার গোঠাটিকরে করেছেন ১ কোটি টাকার বাড়ি, রয়েছে সিলেটি নাম্বারের ১০ টি অটো রিক্সা সিএনজি, আর রয়েছে নামে বেনামে নানা ব্যবসা বাণিজ্য। সিলেট টিটিসিতে ভর্তি বাণিজ্য থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে তাকে দিতে হয় ভাগ বাটোয়োরা।
বিগত আওয়ামীলীগ সরকারের আমালে সিলেট টিটিসিতে আসা প্রবাসী কল্যাণ মান্ত্রণালয়ের বিভিন্ন সচিব ও মন্ত্রীদের অনুসারিদের নিয়ে আগমনে তার গাড়ি দিয়ে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতেন ওই ড্রাইভার কাজি বিল্লাল এবং সেই সুযোগে এসব বড় কর্তাদের ঘনিষ্ট হয়ে বিগত ২০ বছরে আঙ্গুল ফুলে কালা গাছ হয়ে উঠেছেন। নিরবে তিনি টাকার পাহাড় গড়ে তুলেছেন। একই প্রতিষ্ঠানে ২০ বছর ধরে কর্মরত তার স্ত্রী (ডিজেল/অটো) ওয়ার্কসপ এটেনডেন্ট ফাতেমা আক্তার।
আরো উল্লেখ করা হয়, সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ গত ২৩ ডিসেম্বর ২০২৫ইং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবরে ড্রাইভার কাজি বিল্লাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করিলে সম্প্রতি চলতি বছরের এপ্রিল ২০২৬ইং একজন তদন্ত কমিটি প্রতিনিধি সিলেট টিটিসিতে আসেন। দুর্নীতিবাজ কাজি বিল্লাল হোসেন পূর্ব পরিকল্পতি তার মনোনিত টিটিসি থেকে ৪ জনকে স্বাক্ষী দিয়ে তার পক্ষে সাফাই গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আগত উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্বরত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম  ১লক্ষ টাকা ঘুষের বিনিমিয়ে তার পক্ষে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে উল্লেখ করে ওই দিন কাজী বিল্লাল হোসেন উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্ব রত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম কে যে কয় দিন সিলেটে থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছেন সম্পূর্ণ খরচ কাজি বিল্লাল হোসেন বহন করেছেন।
ওই দুনীতিবাজ ড্রাইভার কাজি বিল্লাল হোসেনকে সিলেট থেকে বদলীর দাবিতে সিলেটবাসীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্বারকলিপির মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/18/18645/feed 0
শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল https://dailyaparadhchakra.com/health/2026/06/16/18559 https://dailyaparadhchakra.com/health/2026/06/16/18559#respond Tue, 16 Jun 2026 09:54:20 +0000 https://dailyaparadhchakra.com/?p=18559 সিলেট জেলা হাসপাতাল নামে পরিচিত সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ দিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই হাসপাতালটি শিঘ্রই চালুর আশা করছেন সংশ্লিস্টরা।
সোমবার (১৫ জুন ২০২৬ইং) সিলেটের ২৫০ শয্যার হাসপাতালের অনুমোদন হয় বলে বিকেলে বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মক্তাদির।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিলেটে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবার অধিকতর সুযোগ পাবে।
বাণিজ্যমন্ত্রী লিখেন, ‘সিলেটবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে আওয়ামী লীগ সরকারের আমলে এই হাসপাতাল নির্মাণ করা হয়। নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এতো দিন এটি চালু করা যায়নি। ফলে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এ হাসপাতাল।
গত ৩১ মে মাসে সিলেট সফরে এসে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই হাসপাতাল চালুর আশ্বাস দিয়ে বলেছেন, ‘সিলেটে শীঘ্রই ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ১২০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। তারও আগে গত ২০ এপ্রিল সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।
এই হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, শত কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হলেও এটি কেন নির্মিত হয়েছে কেউ জানে না। স্বাস্থ্যসংশ্লিস্ট কোন কর্তৃপক্ষের সাথে আলোচনা না করেই এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমি সংশ্লিস্টদের সাথে আলাপ করে এটি চালুর ব্যবস্থা করবো।
২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর এই জেলা হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণসহ রংকরণের কাজও সম্পন্ন হয়েছে। তবে ভবনে হাসপাতালের কোনো যন্ত্রপাতি আনা হয়নি।
জানা গেছে, হাসপাতাল ভবন নির্মাণ শেষ হলেও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তর তা পরিচালনা করবে, সেটি এখনও নির্ধারণ হয়নি। হাসপাতাল হস্তান্তরের দায়িত্বশীল কর্তৃপক্ষ না পাওয়ায় গণপূর্ত বিভাগ এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে।
গণপূর্ত বিভাগ জানায়, ১৫ তলা হাসপাতাল ভবনে আটতলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রঙের কাজ, ইলেক্ট্রিক, টাইলস, গ্লাস, দরজা, জানালা লাগানোও সম্পন্ন। হাসপাতাল ভবনের বেসমেন্টে রয়েছে কার পার্কিং; প্রথম তলায় টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, দ্বিতীয় তলায় আউটডোর, রিপোর্ট ডেলিভারি ও কনসালট্যান্ট চেম্বার, তৃতীয় তলায় ডায়াগনস্টিক, চতুর্থ তলায় কার্ডিয়াক ও জেনারেল ওটি, আইসিসিইউ, সিসিইউ, পঞ্চম তলায় গাইনি বিভাগ, অপথালমোলজি, অর্থোপেডিক্স ও ইএনটি বিভাগ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় ওয়ার্ড ও কেবিন। এর মধ্যে আইসিইউ বেড ১৯টি, সিসিইউ বেড ৯টি এবং ৪০টি কেবিন রয়েছে। গত ২ মে সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানও দ্রুততম সময়ে হাসপাতালটি চালুর আশ্বাস দিয়ে ছিলেন।

]]>
https://dailyaparadhchakra.com/health/2026/06/16/18559/feed 0
ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397 https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397#respond Fri, 12 Jun 2026 13:01:36 +0000 https://dailyaparadhchakra.com/?p=18397 ক্ষমতার পালাবদলের সাথেসাথে সিলটের বিভিন্ন স্থাপনার নামও বদলে যাচ্ছে। সবশেষ ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল গোলচত্বরের নাম বদলে দেওয়া হয়েছে।
দক্ষিণ সুরমা এলাকায় অবস্থিত এই গোলচত্বরটির নাম ২০০৯ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের নামে রাখা হয়েছিল। সম্প্রতি চত্বরটির নাম পরিবর্তন করে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চত্বর’ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা. জুবাইদা রহমানের বাবা। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে অভিষিক্ত হন। জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং পরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান। ১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত যোগাযোগমন্ত্রী ছিলেন। তার দায়িত্বকালে সিলেটের শাহজালাল সেতু, লামাকাজি সেতু ও শেওলা  সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। তার স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর নামকরণ করা হয়েছে। বালাগঞ্জে রয়েছে তার নামে একটি অডিটোরিয়ামও।
অন্যদিকে, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের এই নেতার নামে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা পরিষদে একটি অডিটোরিয়াম রয়েছে।
নতুন নামকরণের পর চন্ডীপুল এলাকায় গত সোমবার গিয়ে দেখা যায়, নতুন নামকরণ বাস্তবায়নের উদ্যোগে ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’ নামে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত শনিবার বিকেলে পুরোনো নাম মুছে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় ফেসবুক লাইভের মাধ্যমে কার্যক্রমটি সম্প্রচার করা হয়।
লাইভে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চন্ডীপুল থেকে জালালপুরমুখী সড়ক হয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে (বিরাহিমপুর গ্রাম) যেতে হয়। এ পথের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে। তাই দীর্ঘ দিন ধরে তার নামে চত্বরটির নামকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তাদের দাবি, আগের নামকরণটি বিধি অনুযায়ী হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাও দেখা গেছে। ‘সিলেট’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে হুমায়ুন কবির লিটন নামের একজন মন্তব্য করেন, ‘মাইক হাতে থাকা সাংবাদিক যখন আব্দুস সামাদ আজাদ চত্বরের পক্ষে ছিলেন, তখনো তিনি ছিলেন এখন মাহবুব আলী খান চত্বরের পক্ষেও আছেন। তিনি সব সময়ই আছেন!
‘মাইক হাতে থাকা সাংবাদিক’ অভিহিত ব্যক্তি হচ্ছেন এম আহমদ আলী। তিনি ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’র যুগ্ম আহ্বায়ক। সোমবার রাতে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের নামকরণটি বিধিমোতাবেক হয়নি বলেই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমদ আলী বলেন, ‘আমি নিজে দেখেছি, তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের বিরোধিতার মধ্যেও সিলেট সিটি করর্পোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান চন্ডীপুল গোলচত্বরের নাম আব্দুস সামাদ আজাদের নামে রেখে ছিলেন।
নতুন নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে লিখিত স্মারকলিপি দিয়েছি। তারই ধারাবাহিকতায় নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
চন্ডীপুল গোলচত্বরটি মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ পিকআপ ও ড্রপ-অব পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সিটি বাইপাস সড়কের সংযোগস্থল হিসেবে এটি নগরীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এ ছাড়া কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নামে একটি চত্বর এবং পারাইরচক এলাকায় বাম রাজনীতিক পীর হবিবুর রহমানের নামে আরেকটি চত্বর রয়েছে।
চন্ডীপুল গোলচত্বর থেকে আব্দুস সামাদ আজাদের নাম অপসারণের ঘটনায় সিলেটে তার নামে আর কোনো স্থাপনা অবশিষ্ট থাকল না বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
তিনি বলেন, ‘আব্দুস সামাদ আজাদ জীবদ্দশায় নিজের নামে কোনো কিছু করার পক্ষে ছিলেন না। তবে মৃত্যুর পর প্রথমে জগন্নাথপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ও অডিটোরিয়ামের নাম তার নামে রাখা হয় উপজেলা পরিষদ থেকে দেওয়া আমার প্রস্তাবে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল ও চন্ডীপুল গোলচত্বরও স্বতঃস্ফূর্তভাবে তার নামে নামকরণ করা হয়েছিল। কৃতী সন্তানদের নামে নামকরণ সম্মানার্থে হলেও নামহরণ অসম্মানের। এই সংস্কৃতির ইতি ঘটানো দরকার।
এর আগে দক্ষিণ সুরমার সিটি করর্পোরেশন পরিচালিত পার্কটি এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়। গত ৩ মার্চ সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়েছে। তবে এ দুটি স্থাপনার নাম ওয়ান-ইলেভেনের সময় পরিবর্তন করা হয়েছিল।
নতুন নামকরণ, সংশোধন ও নাম পুণর্বহালের বড় চিত্র দেখা গেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি)। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়। এ লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ এবং ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এম সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে যথাক্রমে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হল, সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী হল এবং সমাজসেবী সুহাসিনী দাসের নামে আবাসিক হলের নামকরণ করা হয়েছিল। পরে এসব নাম পুণর্বহাল করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (রহ.) হল,   জেনারেল এম এ জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।
সিলেট নগরীর কেন্দ্রস্থল রিকাবিবাজার এলাকার অডিটোরিয়ামটি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ও উন্নয়ন করা হয়। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে তাঁর নামেই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে এর নাম পরিবর্তন করে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখে। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে আনা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/06/12/18397/feed 0
সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/06/10/18353 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/06/10/18353#respond Tue, 09 Jun 2026 20:23:33 +0000 https://dailyaparadhchakra.com/?p=18353 সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। ভারত থেকে অবৈধ পুশ-ইন ঠেকাতে সিলেটের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগ। গত মে মাসে পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনে বিজেপি জয়লাভের পর বাংলা ভাষাভাষী লোকজনকে ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি’ অ্যাখা দিয়ে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলতি মাসে বিএসএফের পুশ ইন (সীমান্তের এ পারে জোর করে লোকজনকে ঠেলে দেওয়া) করার ঘটনা বেশ বেড়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কঠোর অবস্থানের কারণে বিভিন্ন সীমান্ত এলাকার শুন্য রেখায় এখনও অবস্থান করছেন পুশ ইনের শিকার মানুষ। দেশের অভ্যন্তরে অবৈধ ভাকে প্রবেশ করতে পারেননি তারা। তবে সুযোগ বুঝে বিসএসএফ যাতে ফের পুশ ইন করতে না পারে, সেজন্য তৎপরতা বাড়িয়েছে বিজিবি।
বিজিবি বলছে, কেউ বাংলাদেশি নাগরিক হলে অবৈধ ভাবে সীমান্তের এ পারে পুশ ইন না করে আইন অনুযায়ী তাকে প্রত্যাবর্তন করা হোক। রাষ্ট্র টু রাষ্ট্র বিষয়টি সিদ্ধান্ত নেবে। তবে বিএসএফ সেই আইনি প্রক্রিয়ায় না গিয়ে অবৈধ ভাবে সীমান্তের এ পারে ঠেলে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।
বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি সরকার আশার পর পশ্চিমবঙ্গ ও মেঘালয় সীমান্ত দিয়ে পুশ ইন করার ঘটনা  বেড়েছে। তবে পুশ ইন প্রতিরোধ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ভারত থেকে অবৈধ ভাবে পুশ-ইন ঠেকাতে জনসাধারণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ ব্যুহ গড়ে তুলেছে বিজিবি।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন জানায়, ভারত থেকে অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা, চিহ্নিত ুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি  জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে। পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকান্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক কর্ণেল নাজমুল হক জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং  দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/06/10/18353/feed 0
গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2026/05/17/17381 https://dailyaparadhchakra.com/crime/2026/05/17/17381#respond Sun, 17 May 2026 12:05:55 +0000 https://dailyaparadhchakra.com/?p=17381 সিলেটের গোয়াইনঘাটে কিশোরী নাতনিকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধা হত্যা মামলার মূল আসামি হারুন রশিদকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রবিবার (১৭ মে) ভোররাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৯) এর সহযোগিতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী হারুন রশিদ উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকার তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে কিশোরী হাবিবা আক্তারকে মুখ চেপে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মা ও দাদি বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হারুন তাদের ছুরি দিয়ে আঘাত করে। এতে দাদি দিলারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
এ হত্যা কান্ডের ঘটনায় নিহত বৃদ্ধার ছেলের স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং ১২
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হারুন রশিদকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ধৃত আসামীকে পুলিশি পাহাড়ায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/05/17/17381/feed 0
গোয়াইনঘাটে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17368 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17368#respond Sat, 16 May 2026 19:04:38 +0000 https://dailyaparadhchakra.com/?p=17368 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। গত সোমবার (৪ মে) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।ফাইনাল খেলায় মুখোমুখি হয় ৯ম ও ১০ম শ্রেণীর দল। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে ৯ম শ্রেণী জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সারোয়ারদী। গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।বক্তব্যকালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ৯ম শ্রেণী ও ১০ম শ্রেণীর দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে পরে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে ৯ম শ্রেণী জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সারোয়ারদী। গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার রমজান আলী, আজির উদ্দিন সরকার, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিকদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলা উদ্দিন আলাল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল শিকদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস খান, রবি খান, সোহেল সিকদার, রাজ্জাক খান, আঃ মালেক স্কুল এন্ড কলেজের শিক্ষক এবাদত হোসেন তরফদার, রিয়াজ, সফিকুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্যকালে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সিকদার বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।”তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নের কথা বিবেচনায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান “নতুন কুঁড়ি” বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

]]> https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17368/feed 0 আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17365 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17365#respond Sat, 16 May 2026 18:19:20 +0000 https://dailyaparadhchakra.com/?p=17365 মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন ও  উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও  উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।
এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
]]>
https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/05/17/17365/feed 0
গোয়াইনঘাটে সশস্ত্র হামলা: নিহত বৃদ্ধা, আহত ২ https://dailyaparadhchakra.com/crime/2026/05/16/17355 https://dailyaparadhchakra.com/crime/2026/05/16/17355#respond Sat, 16 May 2026 16:11:35 +0000 https://dailyaparadhchakra.com/?p=17355 সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং কিশোরীসহ ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মে) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা দিলারা বেগম মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় নাতনি হাবিবা আক্তার ও ছেলের বউ সাজনা বেগম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দিলারা বেগমের নাতনি হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

হাবিবা ও তার মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।

ঘটনার খবর পেয়ে এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/05/16/17355/feed 0
সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190#respond Thu, 23 Apr 2026 21:57:07 +0000 https://dailyaparadhchakra.com/?p=17190 সিলেটে কখনও বিএনপির নেত্রী কখনও সাংবাদিক সেজে সিলেটের স্টেডিয়াম মার্কেটে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে। ২১ এপ্রিল ২০২৬ইং (মঙ্গলবার) রাত ৯.৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নাম্বার থেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক  ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ করেন স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে পরিচালক স্বপ্না বেগম। তিনি অভিযোগ করেন বিগত কয়েক মাস থেকে লাকি ও বাপ্পী নামের ব্যক্তিত্বয়রা তার থেরাপি সেন্টারে বার বার হানা দিয়ে চাঁদা চেয়ে আসছে,চাঁদা না দেওয়াতে থাকে নানা ভাবে হয়রাণী ও হত্যা, অপহরণের হুমকি প্রদান করে থাকে।
সূত্রে জানা যায় লাকি এক সময়  সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল, বিভিন্ন অসমাজিক কার্যকলাপের কারণে দল থেকে বহিস্কার করা হয় তাকে। সরকার পরিবর্তনে সাথে সাথে লাকি বিএনপির নেত্রী সেজে সিলেট শহর বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নানা ভাবে হয়রাণী করে আসছে। এদিকে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ সাংবাদিক পরিচয়ে সিলেট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে লাকি ও বাপ্পী নামে এদের বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূঁইফোড় অভিযোগ বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, লাকির আক্তার ওরফে লাকি আহমেদের নেতৃত্বে সাংবাদিক ও বিএনপির নেত্রী পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের নামে প্রথমে নিজের ফেসবুক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট। (বিস্তারিত আসছে ধারাবাহিক প্রতিবেদনে)

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190/feed 0