ঢাকা উত্তর স্বেচ্ছাসেবকদলের নেতা মোসাব্বির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। আহত অবস্থায় তাকে রাজধানীর বেসরকারি বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডোমারের সুজন ভাই বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতার কোনো জায়গা নেই। তিনি মোসাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, মোসাব্বিরের ওপর হামলার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের প্রেক্ষাপট জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এই ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন বিভিন্ন মহল।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com