রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আহত যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, কর্নেল ফেরদৌস আজিজ, দলের মুখপাত্র কবির হোসেন, শহীদ জাবির ইব্রাহিমের বাবা এবং আহত জুলাই যোদ্ধারা।
এ সময় আহত জুলাই যোদ্ধা সাইফুদ্দিন আহমেদ নাসিম বক্তব্যে বলেন, আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। দেশের জন্য আত্মত্যাগকারীদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, যারা দেশের স্বার্থে জীবন ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছেন, তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য কার্যকর সহায়তা, উন্নত চিকিৎসাসেবা এবং টেকসই পুনর্বাসনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক:- আমিনা খাতুন ইভা
নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম ভিপি
All rights reserved ©2026 dailyaparadhchakra.com