অপহৃত শিশু – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 05 Sep 2025 07:02:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg অপহৃত শিশু – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কদমতলী থেকে অপহৃত শিশু নারায়ণগঞ্জে উদ্ধার গ্রেফতার-১ https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11718 https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11718#respond Fri, 05 Sep 2025 07:02:33 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11718 রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের এক শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এসময় অপহরণে জড়িত এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার র‍্যাব-১০ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদী হাসান হুজাইফা নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় বিষয়টি জানানো হয়। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে এবং মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ভিকটিমের পরিবার ৪০ হাজার টাকা প্রদান করলেও শিশুটির জীবননাশের আশঙ্কায় তারা দ্রুত র‍্যাব-১০ এর সঙ্গে যোগাযোগ করে।

অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান শুরু করে। র‍্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার সহায়তায় প্রায় ১৭ ঘণ্টার অনুসন্ধান শেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা কলোনীর বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারী মোখলেসুর রহমান রাজু (২১) কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুহেগুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একটি সিআর মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

তদন্তে জানা যায়, রাজু শিশুটিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে। প্রথমে মোবাইল গেম খেলার সুযোগ, চকলেট, খাবার ও ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুঁসলানো হয়। পরে বিভিন্ন স্থানে স্থানান্তর করে শিশুটিকে আটকে রাখা হয়, যাতে তাকে উদ্ধার করা কঠিন হয়ে ওঠে। এ সময় শিশুটি ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়ে। অপহরণকারী আরও টাকা আদায়ের পরিকল্পনা করছিল।

র‍্যাব-১০ জানায়, অভিযানের মাধ্যমে শিশুটিকে নিরাপদে পরিবারে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, “অপহরণ একটি চরম স্পর্শকাতর অপরাধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বদা সচেষ্ট। দ্রুততম সময়ে শিশুটিকে উদ্ধার প্রমাণ করে, র‍্যাব যেকোনো অপরাধ প্রতিরোধে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফল অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11718/feed 0