আমতলী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 08 Sep 2025 11:25:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg আমতলী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 আমতলীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ তালাকপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2025/09/08/11842 https://dailyaparadhchakra.com/crime/2025/09/08/11842#respond Mon, 08 Sep 2025 11:25:46 +0000 https://dailyaparadhchakra.com/?p=11842 বরগুনার আমতলীতে কিশোরগ্যাং চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কিশোর গ্যাং চক্রের সদস্য মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯) মোঃ ওলি হাওলাদার (১৯)ও লাইজু আক্তার (২৪)। 

আমতলী থানা সূত্রে জানা যায়, জনৈক মোসা: লাইজু বেগম এর সাথে ফরহাদ ইসলাম জয় নামক এক জনের সাথে তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। গতকাল রবিবার সন্ধ্যায় লাইজু বেগম ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশ্িযতলা মেইন রাস্তার পাশে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়ায় নিয়ে আসে। কিশোর গ্যাংয়ের সদস্যরা লাইজুর সাবেক স্বামী ফরহাদকে মারধর করে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় ফরহাদ আমতলী থানায় অভিযোগ দিলে রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ফরহাদের সাবেক স্ত্রী মোসাঃ লাইজু বেগম(২৪) কিশোর গ্যাং সদস্য মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯)মোঃ ওলি হাওলাদার (১৯)কে গ্রেফতার করেন । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. জগলুল হাসান বলেন গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়ালম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/08/11842/feed 0
আমতলীতে পূজার ফুলগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৬ https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11728 https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11728#respond Fri, 05 Sep 2025 13:25:46 +0000 https://dailyaparadhchakra.com/?p=11728 বরগুনার আমতলীতে একটি পূজার পারিজাত ফুলগাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ওয়াপদা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কে অবস্থিত একটি পারিজাত ফুলগাছ দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার জন্য ব্যবহার করে আসছিলেন। পূজা অর্চনার সময় এ গাছ থেকে ফুল সংগ্রহ ছিল একটি প্রচলিত প্রথা। তবে সম্প্রতি গাছটি কেটে ফেলা হয়।

এ বিষয়ে গৌতম কর্মকার অভিযোগ করে বলেন, স্থানীয় সঞ্জীব কুন্ডু, তাপস কুন্ডু এবং তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে গাছটি কেটে ফেলেছেন। অন্যদিকে, তাপস কুন্ডু দাবি করেন, গাছটি পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগেই কেটে ফেলা হয়েছে, এতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ নিয়ে শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় এসিড নিক্ষেপের অভিযোগও উঠেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতরা হলেন—গৌতম কর্মকার, বীথি কর্মকার, দেবব্রত কর্মকার, বিভাস কর্মকার, শুভ কুন্ডু ও নরজিৎ কুন্ডু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন- আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এখন শঙ্কামুক্ত।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান- সংঘর্ষের ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পূজার ফুলগাছ নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া এ সংঘর্ষ স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, সামান্য একটি ফুলগাছকে কেন্দ্র করে সহিংসতায় রূপ নেওয়া উচিত হয়নি। তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

এদিকে, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সামাজিকভাবে পূজা-অর্চনার সাথে যুক্ত একটি গাছ কাটাকে কেন্দ্র করে সহিংসতা আমতলী জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় বা সামাজিক প্রতীককে কেন্দ্র করে বিরোধ না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/05/11728/feed 0
আমতলীতে শিশু পার্কের উদ্বোধন https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11711 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11711#respond Thu, 04 Sep 2025 16:09:38 +0000 https://dailyaparadhchakra.com/?p=11711 বরগুনার আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের জন্য একটি আধুনিক মানের পার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।

উপজেলা পরিষদের উত্তর পাশে প্রায় ৫০ শতাংশ জমির ওপর গড়ে তোলা এ পার্কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড বসানো হয়েছে। এছাড়া সামনের পুকুরে শিশুদের জন্য রাখা হয়েছে প্যাডেল বোট। উদ্বোধনের পরপরই শতাধিক শিশু ও তাদের অভিভাবক পার্কে ভিড় জমায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওর পত্নী আমেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মো. জামাল হোসেনসহ সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পার্কে খেলতে আসা শিশু জায়ান আনন্দ প্রকাশ করে জানায়, “এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিণ, ময়ূর, জিরাফ, ঈগলসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন আমরা এখানে মজা করে খেলতে পারবো।” অভিভাবক রাবেয়া বেগম বলেন, “ইউএনও স্যারের উদ্যোগে আমাদের শিশুরা এখন নিরাপদ পরিবেশে খেলতে পারবে। এজন্য আমরা কৃতজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের মতো কোন জায়গা ছিল না। শিশুদের মেধা বিকাশ ও মানসিক স্বাস্থ্যের জন্য বিনোদন অত্যন্ত জরুরি। সেই বিষয়টি বিবেচনায় রেখে এই পার্কটি নির্মাণ করেছি। আশা করি শিশুরা প্রতিদিন এখানে এসে আনন্দে সময় কাটাবে।” তিনি আরও বলেন, “শিশুদের জন্য নির্মিত এ পার্কটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।”

উদ্বোধনের দিন থেকেই পার্কটি শিশুসহ অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। স্থানীয়রা মনে করছেন, এ পার্ক শিশুদের মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি পরিবারগুলোর জন্য একটি আনন্দঘন মিলনস্থল হিসেবে ভূমিকা রাখবে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11711/feed 0
আমতলীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান https://dailyaparadhchakra.com/crime/2025/09/04/11708 https://dailyaparadhchakra.com/crime/2025/09/04/11708#respond Thu, 04 Sep 2025 14:45:58 +0000 https://dailyaparadhchakra.com/?p=11708 বরগুনার আমতলীর নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেনে আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন এবং আমতলী থানার এস আই মো. জসিমসহ নৌবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা। অবৈধ যানবাহন চলানোর অভিযোগে ৯ হাজার টাকা জরিমানা করেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম বলেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/04/11708/feed 0
আমতলীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11600 https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11600#respond Tue, 02 Sep 2025 17:03:11 +0000 https://dailyaparadhchakra.com/?p=11600 বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাই ভাই কফি হাউজের সামনে পাকা সড়ক (কলাপাড়া বাস স্ট্যান্ড এলাকা) থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাহিদ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় জাহিদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আমতলী থানার পুলিশ সূত্র জানায়, জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে স্থানীয়ভাবে মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এনে সরবরাহ করত।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। তারা পুলিশি এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে হ্রাস পাবে এবং তরুণরা আসক্তি থেকে মুক্ত হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, বরগুনার আমতলীসহ পার্শ্ববর্তী অঞ্চলে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল থেকে আসা ইয়াবার চালান ঠেকাতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

উল্লেখ্য, বরগুনা জেলার বিভিন্ন স্থানে সম্প্রতি মাদকবিরোধী অভিযানের গতি বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের কঠোর নজরদারির কারণে অনেক মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

এলাকাবাসীর প্রত্যাশা, শুধু গ্রেফতার নয়, বরং মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হলে সমাজ থেকে মাদকের ছোবল অনেকাংশে কমে যাবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11600/feed 0
আমতলীতে নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতিকে সংবর্ধনা https://dailyaparadhchakra.com/education/2025/08/31/11457 https://dailyaparadhchakra.com/education/2025/08/31/11457#respond Sun, 31 Aug 2025 15:37:03 +0000 https://dailyaparadhchakra.com/?p=11457 বরগুনার আমতলীতে চাওড়া পাতাকাটা নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিউল বাশার (লালন) কে বিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধনা দিয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল গফফার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পাতাকাটা নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিউল বাশার (লালন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ হামিম খান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, চাওড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম পান্না আকন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার, চাওড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জুয়েল আজাদ।আরো বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, চাওড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আক্তারুল ইসলাম বাচ্চু, আমতলী পৌর ছাত্রদল নেতা মোঃ আশরাফ মৃধা, অভিবাবক হারুন অর রশিদ, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস কথা, খায়রুল ইসলাম, জসিম উদ্দিন, মেরী হাওলাদার প্রমুখ।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা ফুলের শুভেচ্ছা দিয়ে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে বরণ করে নেয়। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

]]>
https://dailyaparadhchakra.com/education/2025/08/31/11457/feed 0