এশিয়া কাপে বাংলাদেশের কঠিন পরীক্ষা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sat, 13 Sep 2025 03:55:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg এশিয়া কাপে বাংলাদেশের কঠিন পরীক্ষা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 এশিয়া কাপে বাংলাদেশের কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ শ্রীলংকা https://dailyaparadhchakra.com/sports/2025/09/13/11951 https://dailyaparadhchakra.com/sports/2025/09/13/11951#respond Sat, 13 Sep 2025 03:55:25 +0000 https://dailyaparadhchakra.com/?p=11951 হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে এই জয় প্রত্যাশিত আধিপত্যের ছাপ রাখতে পারেনি। ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ছিল ছন্দপতন। এশিয়া কাপ জয়ের স্বপ্নে এগিয়ে যেতে হলে আজকের শ্রীলংকার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে টাইগারদের জন্য বড় পরীক্ষা।

হংকং ম্যাচে হতাশা

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষকে ছোট লক্ষ্যেই বেঁধে রাখতে পারলেও বোলাররা খুব বেশি প্রভাব দেখাতে পারেননি। তাসকিন আহমেদ ব্যয়বহুল হয়ে পড়েন, আর মোস্তাফিজুর রহমান যদিও ইকোনমি ভালো রাখেন, তবু উইকেট শূন্য থেকে যান। পরে রান তাড়ায় নেমে ব্যাটাররা দেখেশুনে খেলেন। অধিনায়ক লিটন দাসের দারুণ ইনিংসে জয় এলেও মাত্র ১৪৪ রান তুলতে লেগে যায় ১৭.৪ ওভার—যা নিয়ে প্রশ্ন উঠেছে।

শ্রীলংকার বিপক্ষে আলাদা উত্তাপ

বাংলাদেশ–শ্রীলংকার দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। নিদাহাস ট্রফির ফাইনাল (২০১৮) থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের “টাইমড আউট” বিতর্ক প্রতিটি ঘটনায় দুই দলের ম্যাচে নতুন মাত্রা যোগ হয়েছে। মাঠের ভেতরের ক্রিকেট ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয় আলাদা হাইপ।

র‌্যাংকিং ও পারফরম্যান্সের তুলনা

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রানরেটে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ ও শ্রীলংকা। গত দশ বছরে দুদল প্রায় সমানতালে এগিয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল অষ্টম স্থানে, শ্রীলংকা দশম। ২০২০ সাল থেকে উল্টো চিত্র—শ্রীলংকা অষ্টম আর বাংলাদেশ দশম। বর্তমানে শ্রীলংকা অষ্টম ও বাংলাদেশ নবম স্থানে। রানরেটে এই দুই দলের চেয়ে এগিয়ে আছে আফগানিস্তান, যারা একই গ্রুপে থাকায় প্রতিটি ম্যাচ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

টি–টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক পরিসংখ্যানও সমান–সমান। শেষ ১০ ম্যাচে দুদলই জিতেছে সমান পাঁচটি করে। তবে সাম্প্রতিক দুই ম্যাচে জয় বাংলাদেশের পক্ষে যাওয়ায় টাইগাররা পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।

প্রস্তুতির চিত্র

এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে এসেছে। অন্যদিকে শ্রীলংকা খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। র‌্যাংকিংয়ে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে সমানতালে দুর্বল দল হিসেবেই বিবেচিত। তবে মূল লড়াইয়ে পারফরম্যান্স কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়।

দলের ভেতরের বার্তা

বাংলাদেশ দলের ডানহাতি পেসার তানজিম হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যে দলের বিপক্ষেই খেলি না কেন, জেতাটাই আসল। আমরা পরিকল্পনা মেনে খেলব এবং সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।”
অধিনায়ক লিটন দাসও বলেছেন, উইকেট বুঝে ব্যাটিং করার কৌশলেই এগোবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে তাদের ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলেও লিটন সেটিকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছেন।

জয় ছাড়া বিকল্প নেই

এশিয়া কাপের “ডেথ–গ্রুপে” থাকা বাংলাদেশকে টিকে থাকতে হলে শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে। কারণ আফগানিস্তানও সমান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আজকের ম্যাচে জয় এলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ হবে, একইসঙ্গে আত্মবিশ্বাসও পাবে লাল–সবুজের দল।

]]>
https://dailyaparadhchakra.com/sports/2025/09/13/11951/feed 0