কুষ্টিয়া – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 07 Sep 2025 15:22:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg কুষ্টিয়া – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11794 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11794#respond Sun, 07 Sep 2025 15:22:24 +0000 https://dailyaparadhchakra.com/?p=11794 কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “কুষ্টিয়ার উন্নয়ন, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জরুরি। জনগণের সমস্যাগুলো তুলে ধরতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি চাইবো, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজকে আরও গতিশীল করে তুলতে সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন।”

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে কুষ্টিয়ায় স্বাগত জানান এবং জেলা উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও গণমানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে সাংবাদিক ও জেলা প্রশাসকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11794/feed 0
কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/05/11721 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/05/11721#respond Fri, 05 Sep 2025 12:28:29 +0000 https://dailyaparadhchakra.com/?p=11721 কুষ্টিয়া সদর উপজেলার দহকোলায় খুশি খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খুশি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের আমছের আলীর মেয়ে।

নিহত খুশি খাতুনের প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় দহকোলা গ্রামের সেলিম হোসেনের সাথে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে- সাত বছরের ছেলে সোহান এবং পাঁচ বছরের মেয়ে ছাপা।

পারিবারিক সূত্রে জানা যায়, খুশি ও সেলিমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। ঘটনার রাতে সেলিম তার বড় ভায়রা তারিক মন্ডলকে ফোন দিয়ে খুশির মৃত্যুর খবর জানায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের স্বামী সেলিম বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহই এ মৃত্যুর পেছনে প্রধান কারণ হতে পারে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/05/11721/feed 0
কুষ্টিয়ায় নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11702 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11702#respond Thu, 04 Sep 2025 12:29:13 +0000 https://dailyaparadhchakra.com/?p=11702 কুষ্টিয়ার কুমারখালীতে মরা কালিগঙ্গা নদী থেকে নাছিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া এলাকায় মরদেহটি দেখা যায়।

নিহত নাছিমা খাতুন ওই এলাকার দিনমজুর মহেদ আলীর স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ছেলে রাজিব হোসেন প্রথমে দাবি করেন, রাত একটার পর থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে পরে তিনি বলেন, সকালে গোসল করতে গিয়েই মা নিখোঁজ হন। অপরদিকে স্বামী মহেদ আলীর দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তার স্ত্রী।

কিন্তু নিহতের চাচা ইসমাইল শেখ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পারিবারিক কলহের জেরেই নাছিমাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সারাদিন স্বামী-স্ত্রী নদী থেকে কচুরিপানা পরিষ্কার করেছিলেন। পরদিন সকালে জেলেরা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক নারী বলেন, “যদি ডুবে মারা যেত, তবে এতো দ্রুত ভেসে ওঠার কথা নয়।”

কুমারখালী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/04/11702/feed 0
টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত দুষ্কৃতিকারী আটক https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11531 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11531#respond Mon, 01 Sep 2025 17:22:52 +0000 https://dailyaparadhchakra.com/?p=11531 কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক কুখ্যাত দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের একটি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতিকারী পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয় তারা। আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ মডেল থানার একটি বিশেষ টিম। অভিযানে অংশগ্রহণকারী এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটক দুষ্কৃতিকারী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সমুদ্র উপকূল ও সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট। দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এখনো কিছু দুষ্কৃতিকারী সীমান্তকে ব্যবহার করে অপরাধের চেষ্টা করছে। তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালানের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান জোরদার হওয়ায় অপরাধীরা এখন আতঙ্কে রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা অনেকটা কমে আসবে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে সীমান্তজুড়ে আরও নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তারা, যাতে দ্রুত সময়ে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হয়।

আটক দুষ্কৃতিকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। কোস্ট গার্ড ও পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সহযোগী চক্রের সদস্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতায় দুষ্কৃতিকারীদের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড টেকনাফ সীমান্ত এলাকায় আর টিকবে না।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11531/feed 0
কুষ্টিয়ার মিরপুরে ধলসা পোড়াদহ সড়কের ব্রিজ ঝুঁকিপূর্ণ https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266 https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266#respond Fri, 29 Aug 2025 01:18:12 +0000 https://dailyaparadhchakra.com/?p=11266 কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিক গ্রাম ইউনিয়নের ধলসা থেকে পোড়াদহ যাওয়ার সড়কের জিকে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানেলের উপর নির্মিত ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এ ব্রিজে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

ওই ব্রিজের পাশেই রয়েছে আটিক গ্রাম মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়ার জন্য বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই ব্রিজ ব্যবহার করছে।

স্থানীয়রা জানান,ব্রিজটির সলিং ভেঙে পড়েছে,এর ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে,ব্রিজের গায়ে দাঁড়ালে মনে হয় ভেঙে যাবে।

তবুও আর কোনো রাস্তা না থাকায় এই পথেই যেতে হয়।

এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

একজন স্থানীয় প্রবীণ ব্যক্তি জানান,এই ব্রিজ দিয়ে শুধু শিক্ষার্থী নয়, গ্রামের অসুস্থ মানুষকেও হাসপাতালে নিতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে এলাকাবাসীর দাবি,অতি দ্রুত জরাজীর্ণ এই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হোক। অন্যথায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে যে কোনো মুহূর্তে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266/feed 0