ছোট সুমন বাহিনী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 07 Sep 2025 01:07:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ছোট সুমন বাহিনী – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 সুন্দরবন-খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779#respond Sun, 07 Sep 2025 01:07:49 +0000 https://dailyaparadhchakra.com/?p=11779 বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইসের নেতৃত্বে সুন্দরবন ও খুলনা এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত থেকে সকাল পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে। এ সময় কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করা হয়। কোস্ট গার্ড সদস্যরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহের মাধ্যমে সহায়তা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ভোর ২টার দিকে শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায়। কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযানে অংশ নেয়। এ সময় প্রায় ৫০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা, এবং নগদ ১৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

তৃতীয় অভিযানটি চালানো হয় ভোর ৫টার দিকে। কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার ৪০০ টাকা। ঘটনাস্থল থেকে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সকাল ১১টায় মোংলা বেইসে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন- আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন ও দেশের উপকূলীয় অঞ্চলে দস্যু ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সুন্দরবন এলাকায় দস্যু ও মাদক কারবারিদের তৎপরতা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত অভিযান চালানোর ফলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779/feed 0