ঢাকা দক্ষিণ সিটি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sat, 18 Apr 2026 21:24:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ঢাকা দক্ষিণ সিটি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 ৩৪ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত https://dailyaparadhchakra.com/national/2026/04/19/17133 https://dailyaparadhchakra.com/national/2026/04/19/17133#respond Sat, 18 Apr 2026 21:24:45 +0000 https://dailyaparadhchakra.com/?p=17133 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান, এম পি ৭ নং সংসদ সদস্য। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মামুন আহমেদ, সাবেক কাউন্সিলর, ৩৪ নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাঁর উদ্যোগ ও সমন্বয়ে স্থানীয় পর্যায়ে এ বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং আয়োজনে ছিল বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউব মার্চেন্টস অ্যাসোসিয়েশন। চিকিৎসা সেবার পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়, যা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী দল এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে, যাতে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতে পারে।

]]>
https://dailyaparadhchakra.com/national/2026/04/19/17133/feed 0