ঢাকা সংস্কৃতি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Wed, 27 Aug 2025 12:54:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ঢাকা সংস্কৃতি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 নতুন সাংস্কৃতিক সংগঠন ‘অনুরাগ’-এর জাঁকজমকপূর্ণ অভিষেকের প্রস্তুতি https://dailyaparadhchakra.com/entertainment/2025/08/27/11214 https://dailyaparadhchakra.com/entertainment/2025/08/27/11214#respond Wed, 27 Aug 2025 12:54:23 +0000 https://dailyaparadhchakra.com/?p=11214 ঢাকায় গঠিত হয়েছে নতুন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘অনুরাগ’, যার অভিষেক অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনটি হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ, যেখানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি প্রত্যাশিত। এই অনুষ্ঠানের মাধ্যমে ‘অনুরাগ’ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন দেশের বরেণ্য অভিনেতা ও মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি শামীম মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান, এফডিসির অতিরিক্ত পরিচালক (বিতরণ) হান্নান মজুমদার, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।

সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোস্তফা মতিহার। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর। মোট ২১ সদস্যের এই কমিটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেক অনুষ্ঠানে থাকবে নৃত্য, সংগীত, নাটক ও আলোচনাসভা, যার মাধ্যমে দেশের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে একটি ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্য নিয়েছে ‘অনুরাগ’।

শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, সংগঠনটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে চায়। দেশীয় সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সংগঠনটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে। ‘অনুরাগ’-এর এই যাত্রা দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

]]>
https://dailyaparadhchakra.com/entertainment/2025/08/27/11214/feed 0