তারেক রহমান – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Mon, 08 Sep 2025 14:11:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg তারেক রহমান – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমানের ঘোষণা https://dailyaparadhchakra.com/politics/2025/09/08/11845 https://dailyaparadhchakra.com/politics/2025/09/08/11845#respond Mon, 08 Sep 2025 14:11:50 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11845 দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন- জাতীয় নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে তা ততটা সহজ নয়। গণতান্ত্রিক অধিকার ফেরাতে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু হয়। নির্বাচন ব্যবস্থা ধ্বংস, গুম-খুন, মিথ্যা মামলা ও দুর্নীতির রাজনীতি চালু করা হয়েছিল। তাই দেশের পুনর্গঠনে বিএনপিকে নতুন শপথ নিয়ে কাজ করতে হবে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। তবে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ নিজের পছন্দের সরকার বেছে নেবে। তিনি ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণার মাধ্যমে তিনি গণতন্ত্রের উত্তরণের পথ উন্মুক্ত করেছেন।

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু বলেন- ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বিচার এড়িয়ে যেতে পারবে না। জনগণই তাদের বিচারের মুখোমুখি করবে।

দিনব্যাপী এই সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে ৩৫১ ভোটে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।

এছাড়া সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/09/08/11845/feed 0