থ্রি হুইলার দুর্ঘটনা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Wed, 27 Aug 2025 11:38:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg থ্রি হুইলার দুর্ঘটনা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 ত্রিশালে উল্টোপথে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/27/11201 https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/27/11201#respond Wed, 27 Aug 2025 11:38:13 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11201 ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে ত্রিশালের সদর ইউনিয়নের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ৭টার দিকে উল্টোপথে আসা একটি ঢাকাগামী ট্রাক ময়মনসিংহগামী একটি থ্রি হুইলারকে সজোরে ধাক্কা দিলে যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারচালক আব্দুল মতিন (৪৬) প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় যাত্রী হাফিজ উদ্দিন (৫০) কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুজনের বাড়ি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে। চালক আব্দুল মতিন শামসুল হকের ছেলে এবং যাত্রী হাফিজ উদ্দিন মৃত আব্দুর রশিদের সন্তান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহত ব্যক্তির কাছে থাকা নগদ অর্থ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কের মেরামত কাজের কারণে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় যানবাহন উল্টোপথে চলাচল করছে। পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। গত কয়েক দিনে ওই অংশে আরও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত উল্টোপথে চলাচল বন্ধ এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/27/11201/feed 0