দুর্নীতিমুক্ত সমাজ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sat, 06 Sep 2025 03:57:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg দুর্নীতিমুক্ত সমাজ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 জামায়াতের সভায় দুর্নীতিমুক্ত সমাজ ও কর্মসংস্থানের অঙ্গীকার https://dailyaparadhchakra.com/politics/2025/09/06/11751 https://dailyaparadhchakra.com/politics/2025/09/06/11751#respond Sat, 06 Sep 2025 03:57:29 +0000 https://dailyaparadhchakra.com/?p=11751 গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠে সম্প্রতি এক সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা নজরুল ইসলাম শরীফ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিনার্স ফোরাম, ঢাকা-এর আমির ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আঃ ওহাব মোল্যা, জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, মুকসুদপুর উপজেলা শাখার আমির ইমরান সরদার এবং উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নাজিবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশজুড়ে কেবল লুটপাটে ব্যস্ত ছিল। তবে জামায়াতে ইসলামীর দুই জন সাবেক মন্ত্রী থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ ওঠেনি। তারা দৃঢ়তার সঙ্গে বলেন, ভবিষ্যতে যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে তারা কোনো ধরনের দুর্নীতিতে জড়াবে না। জামায়াত সরকার গঠন করলে দেশের সকল মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষকদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এর ফলে জীবিকার তাগিদে মানুষকে আর অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে হবে না, মানব পাচারকারীদের খপ্পরে পড়ে জীবন হারাতে হবে না। তারা অঙ্গীকার করেন যে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ নেওয়া হবে না। একইসাথে, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঠিকাদারদের থেকে কোনো চাঁদা চাওয়া হবে না, যার ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং অবকাঠামো টেকসই হবে।

বক্তারা আরও জানান, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা হলে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণসহ সকল সামাজিক অপরাধ কমে যাবে। এতে দরিদ্র ও অসহায় মানুষরা ন্যায়বিচার পাবে এবং সকল শ্রেণি-পেশার মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জামায়াতকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তারা।

সভায় ইঞ্জিনিয়ার ফিরোজ মোল্লা, ডাঃ মেহেদী হাসান, কৃষক নাছিম দরানী, দিগনগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলী আহম্মেদ, কবি শাহ আলম, ডাঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ওলি মোল্লা, আবুল কাশেম মাতুব্বর এবং অ্যাডভোকেট সাইফুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/09/06/11751/feed 0