নিরাপত্তা জোরদার – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sat, 06 Sep 2025 12:24:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg নিরাপত্তা জোরদার – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কুষ্টিয়ার লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/06/11774 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/06/11774#respond Sat, 06 Sep 2025 12:24:59 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11774 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের ঐতিহ্যবাহী আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার পর আখড়াবাড়ির প্রধান প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুমারখালীর লালন আখড়াবাড়িও এর অংশ হিসেবে নজরে রাখা হয়েছে।

দুপুর সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহের আখড়াবাড়িতে প্রবেশের সময় পুলিশ মোতায়েন সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, গতকালের ঘটনার প্রেক্ষাপটে বাড়তি সতর্কতার জন্য আমাদের পুলিশ লাইন থেকে বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আখড়াবাড়িতে বিশেষ কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, কিছু কিছু ইস্যু মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের লক্ষ্য দর্শনার্থী এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা।

লালন শাহের আখড়াবাড়ি প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে দর্শনার্থীরা আরও নিশ্চিন্তে আসতে পারবে বলে পুলিশের আশা।

স্থানীয়রা জানান, পুলিশ মোতায়েন দেখে তারা সুরক্ষিত বোধ করছেন। তারা বলেন, লালন শাহের স্মৃতি সংরক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য পুলিশী নজরদারি জরুরি।

নিরাপত্তা জোরদারের মাধ্যমে জেলা প্রশাসন এবং পুলিশ মহল দর্শনার্থী ও স্থানীয়দের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট। আখড়াবাড়িতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

উল্লেখ্য, লালন শাহের আখড়াবাড়ি শুধু কুষ্টিয়ার নয়, সমগ্র দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নিরাপত্তা জোরদারের ফলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে উপস্থিত হতে পারবে এবং ঐতিহ্যবাহী আখড়াবাড়ি নিরাপদভাবে সংরক্ষিত থাকবে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/06/11774/feed 0