পর্নোগ্রাফি মামলা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Tue, 02 Sep 2025 12:14:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg পর্নোগ্রাফি মামলা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11585 https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11585#respond Tue, 02 Sep 2025 12:14:32 +0000 https://dailyaparadhchakra.com/?p=11585 যশোরের কেশবপুর উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী এক গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত যুবকের নাম খলিলুর রহমান (২১)। তিনি কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়নকক্ষের জানালার ছিদ্র দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ঘটনাটি টের পেয়ে গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সরে পড়ে। তবে যাওয়ার সময় তিনি একটি চিরকুট ফেলে যান, যেখানে একটি মোবাইল নম্বর লিখে রেখে যোগাযোগের কথা উল্লেখ করা হয়।

পরে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। তিনি নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর কাছ থেকে মোটা অংকের অর্থ দাবি করেন। বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী অবশেষে সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ দায়ের করেন। গত সোমবার (১ সেপ্টেম্বর) কেশবপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর–২।

মামলার পর পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে অভিযুক্ত হিসেবে খলিলুর রহমানের নাম উঠে আসে। সোমবার রাতে মুলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃত খলিলুর রহমানকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে এ ধরনের নোংরা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে নারীদের গোপনীয়তা ভঙ্গ করে এমন অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে বলে তারা মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে দেশে এ ধরনের অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে। তাই অভিভাবকদের সন্তানদের উপর নজরদারি বাড়ানো উচিত এবং সমাজের সবাইকে সচেতন হতে হবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11585/feed 0