প্রেসক্লাব কয়রা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Tue, 26 Aug 2025 17:33:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg প্রেসক্লাব কয়রা – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কয়রায় সাংবাদিক ফরহাদের পিতার জানাজা সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/26/11162 https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/26/11162#respond Tue, 26 Aug 2025 17:33:02 +0000 https://dailyaparadhchakra.com/?p=11162 খুলনার কয়রা উপজেলায় প্রবাসী সাংবাদিক মোঃ ফরহাদ হোসেনের পিতা মোঃ নওশের আলী শেখ (প্রয়াত)-এর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) আসরের নামাজ শেষে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি গ্রামে নিজ বাড়ির প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও গণমাধ্যম অঙ্গনের বহু ব্যক্তিত্ব। এর মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং কয়রা-পাইকগাছার মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দিন, বিএনপির খুলনা জেলা সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি মাস্টার সদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রিয়াছাদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জানাজায় আলোচকবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন, নওশের আলী শেখ একজন সদালাপী ও সমাজসেবক হিসেবে এলাকায় সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবাসী সাংবাদিক ফরহাদ হোসেনের পিতার মৃত্যুতে কয়রা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোক বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন কয়রা প্রেসক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক নীতিশ সানা, মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, শেখ হারুন অর রশিদ, তরিকুল ইসলাম, শেখ সিরাজউদ্দৌলা লিংকন প্রমুখ।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা বলেন, মরহুমের অবদান ও সরল জীবনধারা সমাজে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, মোঃ নওশের আলী শেখের মৃত্যুতে বেদকাশি ইউনিয়ন ও আশপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/26/11162/feed 0