বদলে যাচ্ছে সমর্থনের রঙ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Thu, 18 Sep 2025 09:38:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg বদলে যাচ্ছে সমর্থনের রঙ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 বাংলাদেশের ভাগ্য নির্ধারণে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ: বদলে যাচ্ছে সমর্থনের রঙ https://dailyaparadhchakra.com/sports/2025/09/18/12206 https://dailyaparadhchakra.com/sports/2025/09/18/12206#respond Thu, 18 Sep 2025 09:38:59 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=12206 এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আজকের শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে ফলাফলই ঠিক করে দেবে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে কি না।

বাংলাদেশের ভাগ্য যে এই ম্যাচের ওপর নির্ভর করছে, তা জানেন দলের খেলোয়াড়রাও। তবে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন, তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই বিষয়টি দেখছেন। গতকাল আবুধাবির হোটেল পার্ক রোটানায় ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যারা ভালো খেলবে, তারাই জিতবে। দোয়া করার কিছু নেই। যা হওয়ার, সেটাই হবে।”

তবে মাঠের বাইরে চিত্রটা ভিন্ন। হাজারো বাংলাদেশি ভক্ত এই ম্যাচে শ্রীলংকার জয় কামনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনাও। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে “জেগে ওঠো লংকান সিংহরা”—এমন মন্তব্যে ভরে গেছে কমেন্ট সেকশন। অনেকেই শ্রীলংকার সমর্থনে বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে শুভকামনা জানিয়েছেন।

শ্রীলংকা দলের ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গেছে বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছাবার্তা।

এক সময়ের ‘নাগিন ডার্বি’ খ্যাত বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের স্মৃতি অনেকেরই মনে আছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে কলম্বোতে বাংলাদেশের জয়ের পর ‘নাগিন ড্যান্স’ করে উদযাপন করেছিলেন মুশফিকুর রহিমসহ দলের কয়েকজন সদস্য। সেই দৃশ্য নিয়ে দুই দেশের খেলোয়াড় এবং সমর্থকদের মাঝে তৈরি হয়েছিল উত্তেজনা। এরপর থেকে দুই দেশের ম্যাচগুলোতে দর্শকদের মধ্যেও বাড়তি উত্তাপ লক্ষ্য করা যেত।

কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে সেই প্রতিদ্বন্দ্বিতার রূপ। এবার বাংলাদেশি সমর্থকরাই চাইছেন শ্রীলংকার জয়। কারণ একটি লংকান জয়ই সুপার ফোরে বাংলাদেশের আশা জিইয়ে রাখতে পারে।

বাংলাদেশের ক্রিকেটভক্তদের এই অবস্থান স্পষ্টতই বলে দিচ্ছে, খেলার বাইরে কখনো কখনো সমর্থনের রঙও বাস্তবতার প্রেক্ষাপটে বদলে যায়। আজ রাতের ম্যাচে কেবল শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার জয়-পরাজয়ই নির্ধারিত হবে না, বদলে যেতে পারে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রার দিকনির্দেশনাও।

]]>
https://dailyaparadhchakra.com/sports/2025/09/18/12206/feed 0