বিজিবি অভিযান – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 29 Aug 2025 01:36:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg বিজিবি অভিযান – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কক্সবাজারে ২৬ হাজার ইয়াবাসহ ড্রাইভার আটক https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269 https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269#respond Fri, 29 Aug 2025 01:36:18 +0000 https://dailyaparadhchakra.com/?p=11269 কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে আবারও বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় এক ড্রাইভারকে আটক করা হয়। তার কাছ থেকে ২৬ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ৩০ বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট গাড়িকে থামায়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির চালক শ্যামল কান্তি দাস (৪১), পিতা- সাধন চন্দ্র দাস, গ্রাম- মল্লিকপাড়া, সন্দেহজনক আচরণ করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গাড়ির সিট ও ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৬ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

আটক ড্রাইভারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় মাদক কারবারি শ্রী মামুন শর্মা লিটনের (৪৫), পিতা মৃত অজিত শর্মা, গ্রাম- কক্সবাজার চৌদ্দ ঘোনা তার নির্দেশে ইয়াবার চালানটি পরিবহন করছিলেন। ড্রাইভার জানান, দীর্ঘদিন ধরে লিটনের সঙ্গে তিনি মাদক পরিবহনের কাজে যুক্ত রয়েছেন।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আটককৃত ড্রাইভারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইয়াবা পাচারের মূল হোতা মামুন শর্মা লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আটক ড্রাইভারকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের এমন বড় চালান উদ্ধারকে সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত ইয়াবার বড় বড় চালান প্রবেশ করছে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদক আটক হলেও মূল হোতারা অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা দাবি করেন, মাদক নির্মূল করতে হলে শুধু বাহক নয়, মূল কারবারিদেরও আইনের আওতায় আনা জরুরি।

উল্লেখ্য, কক্সবাজারে গত কয়েক বছরে বিজিবি, র‌্যাব ও পুলিশ পৃথক অভিযানে লাখ লাখ ইয়াবা উদ্ধার করেছে। তবুও এই মাদক পাচার ঠেকানো যাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযানে কঠোর হলেও সীমান্তপথে চোরাকারবারিদের অব্যাহত তৎপরতা সমাজ ও যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269/feed 0
টেকনাফ থেকে কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহী ইয়াবাসহ আটক https://dailyaparadhchakra.com/crime/2025/08/26/11063 https://dailyaparadhchakra.com/crime/2025/08/26/11063#respond Tue, 26 Aug 2025 04:07:50 +0000 https://dailyaparadhchakra.com/?p=11063 কক্সবাজারের টেকনাফ থেকে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গতকাল আকস্মিক তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল আটক করে। তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলটির পিছনের মাডগার্ড খোলা হলে ভেতরে প্লাস্টিকের চারটি প্যাকেটে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। আটক মোটরসাইকেলটি ছিল একটি Suzuki Gixxer SF।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ০৬ নং ওয়ার্ডের উত্তর ডেইলপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কাজী আব্দুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। সেখানে বেশি দামে বিক্রি করে পাচার চক্রের মাধ্যমে মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। মোটরসাইকেলের মাডগার্ডে অভিনব কৌশলে ইয়াবা লুকানো ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।” তিনি আরও জানান, আটককৃত ইয়াহিয়া, ইয়াবা ও মোটরসাইকেলসহ নিয়মিত মামলা ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, মাদক পাচার রোধে বিজিবির এ অভিযান বড় ধরনের সাফল্য। কারণ টেকনাফ থেকে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। নিয়মিত অভিযানের ফলে মাদক কারবারীরা ক্রমেই কোণঠাসা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে জনগণের সহযোগিতা বাড়ানো গেলে এই অপকর্ম আরও কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/08/26/11063/feed 0